লোড হচ্ছে...
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের শিক্ষাক্রমের সাথে নতুন প্রযুক্তির যথেষ্ট সামঞ্জস্য নেই। ব্যবহারিক শিক্ষায় ঘাটতি রয়েছে। কোথাও যন্ত্রপাতি থাকলেও সেগুলো নিয়মিত ব্যবহার করা হয় না। যন্ত্রপাতি পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের মধ্যেও দক্ষতার অভাব রয়েছে। এতে শিক্ষার্থীরা বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োজনীয় অভিজ্ঞতা অর্জন করতে পারছেন না। বিশেষ করে প্রযুক্তিনির্ভর শিল্পকারখানায় কাজের জন্য যে ধরনের দক্ষতা প্রয়োজন, তা অর্জনের সুযোগ সীমিত হয়ে পড়ছে।
৮ দিন আগে

১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী পদ বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য উন্মুক্ত করা হলে বিপুলসংখ্যক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের কর্মসংস্থান, পদোন্নতির সুযোগ ও পেশাগত অগ্রগতি ক্ষতিগ্রস্ত হবে। কারিগরি শিক্ষায় অধ্যয়নরত ডিপ্লোমা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থান নিয়েও অনিশ্চয়তা সৃষ্টি হবে। এর ফলে প্রকৌশল খাতে অস্থিরতা বাড়তে পারে এবং সরকারের মর্যাদাও ক্ষুন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
২৮ দিন আগে


