লোড হচ্ছে...
পুলিশ সদরদফতরের অতিরিক্ত ডিআইজি (রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স) আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেয়া বাসায় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে মাদকদ্রব্য উদ্ধার ও নারীসহ ৮৪ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ সদরদফতরে সংযুক্ত করা হয়েছে।
১ ঘণ্টা ৩১ মিনিট আগে

রাজধানীর পূর্বাচল এলাকায় অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরুলের ছয়তলা বাসা থেকে ৮৫ জন মাদক সেবনকারী ও আয়োজনকারীদের আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তারা সেখানে ডিজে পার্টি করতো। এ সময় পাঁচ বোতল মদ ও বিপুল পরিমাণ সিনথেটিক মাদক উদ্ধার করা হয়েছে। জানা গেছে, বাসাটি আয়োজনকারীদের ভাড়া দিয়েছিলেন ওই অতিরিক্ত ডিআইজি।
৪ ঘণ্টা ৪৫ মিনিট আগে


