
রাজধানীর পূর্বাচল এলাকায় অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরুলের ছয়তলা বাসা থেকে ৮৫ জন মাদক সেবনকারী ও আয়োজনকারীদের আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তারা সেখানে ডিজে পার্টি করতো। এ সময় পাঁচ বোতল মদ ও বিপুল পরিমাণ সিনথেটিক মাদক উদ্ধার করা হয়েছে। জানা গেছে, বাসাটি আয়োজনকারীদের ভাড়া দিয়েছিলেন ওই অতিরিক্ত ডিআইজি।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ৪টায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
তিনি বলেন, সেই বাসা থেকে ৮৫ জনকে আটক করা হয়েছে তার মধ্যে ২৬ জন নারী এবং বাকিরা পুরুষ। এ সময় পাঁচ বোতল মদ এবং সিনথেটিক মাদক উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, ফ্ল্যাটটি অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরুল নামে এক ব্যক্তির। তিনি ফ্ল্যাটটি তাদেরকে ভাড়া দিয়েছিলেন। তারা ভাড়া নিয়ে সেই বাসায় ডিজে পার্টি করতো। ডিজে পার্টির জন্য তারা অনলাইনে বিজ্ঞাপন দিতো।
জানা গেছে, সোমবার রাত ১২টা থেকে এ অভিযান চলছিল। মঙ্গলবার বিকেলে সেই অভিযান শেষ করে ডিবি। তবে এখনো ডিএমপির পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।
অভিযানটি গত রাত থেকে পরিচালনা করছে ডিবি উত্তরের গোয়েন্দা সদস্যরা। ঘটনাস্থলে ডিবির প্রধান শফিকুল ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
বাসাটিতে ডিজে পার্টির নামে মাদকের আয়োজন বসতো। এই পার্টিতে বিভিন্ন অতি তরুণ তরুণীরা ছাড়াও বিভিন্ন বয়সী লোকজন অংশগ্রহণ করতেন। তারা অনলাইনে এজন্য বিজ্ঞাপন দিয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে গ্রাহক সংগ্রহ করতো বলে ডিবির একটি সূত্র জানিয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








