লোড হচ্ছে...
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে নরসিংদী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক রুমাইয়া আক্তার সিফা আসামি কামরুল আশরাফ খানকে ওই মামলায় গ্রেফতারের আদেশ দেন। বাদি পক্ষের আইনজীবী ও নরসিংদী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কানিজ ফাতেমা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
১৬ ঘণ্টা ১৯ মিনিট আগে

মামলায় উত্তরা পূর্ব থানা ছাত্রদলের সভাপতি এম সাজ্জাদ হোসেনকে ২ নম্বর আসামি করে ২৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা-৭০/৮০ জনকে আসামি করা হয়েছে।
১৭ ঘণ্টা ৩৮ মিনিট আগে

ভোলার লালমোহন উপজেলায় ১৬৯ পিস ইয়াবাসহ মো: শরিফ চৌধুরী (২৬) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে কোস্টগার্ড।
১ দিন আগে

গোপন সংবাদের ভিত্তিতে বৈষ্ণবপাড়ায় সুজাত মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে লাউচাপড়া এলাকা থেকে ছাত্রদল নেতা আমান উল্লাহ উদয়কে আটক করা হয়।
১ দিন আগে

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গ্লোব শপিং সেন্টারের দ্বিতীয় তলায় ২৮ নম্বর আছিল ভেলর নামের একটি দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কেট কর্তৃপক্ষ।
৪ দিন আগে

মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, ‘সাংবাদিক, পুলিশ ও প্রশাসনের সদস্যদের পেটানোর হুমকি দেয়ার ঘটনায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।’
৪ দিন আগে

সম্প্রতি গাড়ি থামিয়ে টাকা আদায়ের অভিযোগসংক্রান্ত কিছু হোয়াটসঅ্যাপ কথোপকথন ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি জেলা ছাত্রদলের নজরে এলে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেয়া হয়। অভিযোগের সত্যতা যাচাইয়ে দুই নেতাকে তদন্তের দায়িত্ব দেয়ার পাশাপাশি আটজনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
৬ দিন আগে

রাজবাড়ী শহরের সজ্জনকান্দায় পিয়ারুল সরদার (৩২) হত্যা মামলায় মো: শামীম আহসান (৩৬) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
৬ দিন আগে

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মহসিন ভূঁইয়াকে নতুন কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছর ধরে দলের আন্দোলন-সংগ্রামের প্রতিটি কর্মসূচীতে অংশ নিয়েছেন। অথচ নতুন কমিটিতে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন না, এমন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদ দেয়া হয়েছে।
৯ দিন আগে

ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহীর বক্তব্যের সমালোচনা করে বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলার ভিডিও ফুটেজ থাকার পরও তিনি তার ফেসবুক পোস্টে ঘটনাটিকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে উল্লেখ করেছেন। সাংবাদিকদের মতে, এ বক্তব্য হামলার গুরুত্ব খাটো করে দেখানোর পাশাপাশি অভিযুক্তদের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি করতে পারে। অভিযুক্তদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়া হলেও সভাপতির বক্তব্য ও ভূমিকা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।
৯ দিন আগে

‘সংসদে যেভাবে গণতন্ত্রের কথা বলা হয়, বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতেও সেই গণতান্ত্রিক চর্চার সুযোগ দিতে হবে। ক্যাম্পাসে মতপ্রকাশ ও সমাবেশের অধিকার বাধাগ্রস্ত করা উচিত নয়। সংসদে গণতন্ত্রের কথা বলে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অধিকার সংকুচিত করা দ্বিচারিতা।’
১১ দিন আগে

শহীদ আবরার ফাহাদের নামে গড়াই নদে সড়ক সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে গিয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১২ দিন আগে

মাদক কারবার ও ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা আহত হয়েছেন।
১২ দিন আগে

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন এমপি বলেন, ‘খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কাজ থেকে বিরত রাখে। আমাদের তরুণ প্রজন্মের সামনে এখন একটি বড় সমস্যা মাদক। এ সমস্যা বিশ্বব্যাপী কম-বেশি থাকলেও আমাদের দেশে এর প্রকোপ আশঙ্কাজনক। তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাই।’
১৩ দিন আগে

মাদকবিরোধী অভিযানে মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ।
১৪ দিন আগে

শনিবার (১০ অক্টোবর) আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, শুক্রবার রাতে উপজেলার রেজ্জাকপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
১৬ দিন আগে

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সিদ্ধান্তক্রমে দফতর সম্পাদক মো: জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৭ দিন আগে

ব্যবসায়ীকে হানি ট্রাপে ফাঁসিয়ে মারধর, নগ্ন ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে গ্রেফতার ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।
১৭ দিন আগে

রাকসুর সহসাংকৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, রাবি শাখা ছাত্রদলের সহসভাপতি তাকবীর আহমেদ ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাজহারুল ইসলাম, ছাত্রদল কর্মী তানিম রহমানের বিরুদ্ধে থাকা অভিযোগ ও বিভিন্ন ধরনের প্রমাণাদি অধিকতর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
১৭ দিন আগে

গত ৪ অক্টোবর রাতে শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলা চালান ছাত্রদল নেতাকর্মীরা। এ ঘটনায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। প্রত্যক্ষদর্শী ও আহত সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, হামলায় ছাত্রদলের ১০-১২ জন নেতা-কর্মী জড়িত ছিলেন। আহত সাংবাদিকরা বর্তমানে চিকিৎসাধীন।
১৮ দিন আগে


