লোড হচ্ছে...
প্রান্তিক কৃষকের দোরগোড়ায় সহজে সার পৌঁছে দিতে সারা দেশে সাড়ে চার হাজারেরও বেশি নতুন ডিলার নিয়োগের উদ্যোগ নেয় সরকার। তবে মাঠপর্যায়ে উপজেলা ও জেলা বাছাই কমিটির মাধ্যমে পাঠানো তালিকার ভিত্তিতে নিয়োগ চূড়ান্ত করতে গিয়ে বিভিন্ন জেলায় ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। স্থানীয় সংসদ সদস্যদের মতামত উপেক্ষা করা এবং অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের অগ্রাধিকার দেয়ার অভিযোগ নিয়ে খোদ সরকারি দল ও কমিটির ভেতরে অসন্তোষ দেখা দেয়।
১৫ ঘণ্টা ২৭ মিনিট আগে

তিনি সাবেক কৃষি সচিব এমদাদ উল্লাহ মিয়ানের নিজ উপজেলা গাজীপুরের কাপাসিয়ার বাসিন্দা এবং তার আত্মীয়। এ অবস্থায় তার নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা, যোগ্যতা ও প্রযোজ্য সরকারি বিধিবিধান অনুসরণ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।
১৪ দিন আগে

দৈনিক নয়া দিগন্তে প্রকাশিত দলীয় প্যাডে সিলমোহরযুক্ত রংপুরের পীরগাছা উপজেলা বিএনপি সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা স্বাক্ষরিত জেলা ও উপজেলা প্রশাসনকে দেয়া তালিকা থেকেই সারের ডিলার নিয়োগ দিলো কৃষি মন্ত্রণালয়।
১৭ দিন আগে

সার ডিলার নিয়োগের লক্ষ্যে জেলা থেকে পাওয়া তালিকা মন্ত্রণালয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। চূড়ান্ত নিয়োগের বিষয়ে এখনো কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।
২৬ দিন আগে


