লোড হচ্ছে...
নোয়াখালীতে ভরা মৌসুমে অনাবৃষ্টি ও লবণাক্ততার প্রভাবে বিভিন্ন উপজেলার উপকূলীয় এলাকায় রোপা আমন ধান ঝলসে গেছে। এতে চলতি মৌসুমে আমন উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়া, জমিতে লবণাক্ততার প্রভাব বেড়ে যাওয়া এবং সার সঙ্কটের কারণে হাজার হাজার হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ভুক্তভোগী কৃষকরা জানান।
১ ঘণ্টা ৪২ মিনিট আগে

আমন ধানের উৎপাদন ৫.১১ শতাংশ বেড়ে এক কোটি ৭৩ লাখ ৫৮ হাজার ৯৮০ টনে দাঁড়িয়েছে। আগের বছর উৎপাদন ছিল এক কোটি ৬৫ লাখ ১৪ হাজার ৪৫০ টন। আমনের আবাদি জমিও বেড়েছে ২.১৯ শতাংশ। শীতকালীন ভুট্টার উৎপাদন ৩.৬০ শতাংশ বেড়ে হয়েছে ৫০ লাখ ৪৮ হাজার ৩৪৭ টন। তবে গমের উৎপাদন ১.১৮ শতাংশ কমে ১০ লাখ ২৮ হাজার ৭৮১ টনে নেমেছে। সবচেয়ে বড় ধাক্কা আলুতে। এক বছরে আলুর আবাদি জমি কমেছে ৬.০৪ শতাংশ।
১৭ দিন আগে


