লোড হচ্ছে...
‘কিছু কিছু কারখানা উৎপাদন কার্যক্রম বন্ধ করে দিতেও বাধ্য হতে পারে। এর ফলে শিল্পের উৎপাদন সক্ষমতা ও রফতানি আয় কমে যাবে। পাশাপাশি অসংখ্য শ্রমিক ও তাদের পরিবারের জীবিকা ও আর্থিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে।’
৩৩ মিনিট আগে

বুধবার রাত পৌনে ৩টার দিকে নিজের বাসার সামনে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখে ফেসবুক লাইভে আসেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।
১১ ঘণ্টা ৫ মিনিট আগে

নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতারের আগে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ওই বাসার সামনে অবস্থান নেন। তারাই পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের নাহিদের অবস্থানের বিষয়ে তথ্য দেন।
১৩ ঘণ্টা ৪৫ মিনিট আগে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিতর্কিত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে রাজধানী থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
১৮ ঘণ্টা ৫৪ মিনিট আগে

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকার সাভারের উলাইলে আল মুসলিম গ্রুপের শ্রমিকদের কর্মবিরতি ও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ। পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর যান চলাচল স্বাভাবিক।
১ দিন আগে

মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম নয়া দিগন্তকে জানান, সকালে ঝামেলা হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ রয়েছে।
১ দিন আগে

গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ পুনর্বহাল কর্মকর্তা-কর্মচারীর আন্দোলনে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। ভাইস চ্যান্সেলর অবরুদ্ধ থাকায় রাতে জরুরি সিন্ডিকেট সভায় আগামী তিন দিন বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ রাখার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
২ দিন আগে

গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ পুনর্বহাল কর্মকর্তা-কর্মচারীর আন্দোলনে উপাচার্যসহ কর্মকর্তারা অবরুদ্ধ। ক্যাম্পাসে লকডাউন ও উত্তেজনার মাঝে অচলাবস্থা নিরসনে সোমবার রাতে উপাচার্যের কার্যালয়ে জরুরি সিন্ডিকেট সভা শুরু হয়েছে।
২ দিন আগে

গত ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেয়া হয়েছিল।
৩ দিন আগে

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক ছেড়ে দেয়ার অনুরোধ জানান। এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে সড়ক ছেড়ে চলে যান। পরে সড়কে যান চলাচলসহ পরিস্থিতি স্বাভাবিক হয়।
৩ দিন আগে

হবিগঞ্জ সদর থানার ডিউটি অফিসার জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এব্যাপারে মাহদী হাসানের পক্ষ থেকে আজ শনিবার বিকেল পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।
৫ দিন আগে

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘সকালে কালিয়াকৈরের মৌচাকে শ্রমিকরা অবস্থান নিয়ে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছিলেন। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট তারা মহাসড়কে অবস্থান করেন। পরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়া হয়েছে।’
৭ দিন আগে

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘সকালে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দিলে শ্রমিকরা আবারো সড়কে অবস্থান নিচ্ছেন। ঘটনাস্থলে বিজিবি, এসআরবি ও পুলিশ রয়েছে বলেও জানান তিনি।
৭ দিন আগে

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ২০ জুলাই মিরপুর-১০ সেনপাড়া এলাকায় এম.এস. পাওয়ারের সামনে হাজারো ছাত্র-জনতা কোটা সংস্কার আন্দোলন করছিলেন। সেই আন্দোলনে পুলিশ নির্বিচারে গুলি চালায়। ওই সময় সিফাত হোসেন রাস্তা পার হয়ে নিরাপদ স্থানে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান।
৯ দিন আগে

ডাকসুর ভিপি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী সাদিক কায়েম বাজার সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। সোমবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে তিনি এই কথা জানান।
৯ দিন আগে

গ্রেফতার বাহার উদ্দিনকে আইনানুগ কার্যক্রম শেষে সোমবার সন্ধ্যায় আদালতে পাঠানো হয়েছে।
১০ দিন আগে

মধ্যবর্তী নির্বাচনের পরদিন, দানাকার সহকর্মী মেলিসা গ্যারেগা প্রশ্ন তোলেন যে, মার্কিন করদাতারা কেন ’ভোটারদের দ্বারা প্রত্যাখ্যাত মানুষদের হাতে অভূতপূর্ব ১.৫ ট্রিলিয়ন (দেড় লাখ কোটি) ডলারের যুদ্ধ বাজেট তুলে দেবে তাদের মৃত্যু ও ধ্বংসের রাজত্ব চালিয়ে যাওয়ার জন্য? যে অস্ত্র নির্মাতা ও এআই টেক বিলিয়নিয়াররা চিহ্নিত যুদ্ধাপরাধীদের আদেশে কাজ করে, তাদের হাতে কংগ্রেসকে মানব ইতিহাসের বৃহত্তম যুদ্ধ বাজেট তুলে দিতে আমরা কেন ছাড় দেব?’
১০ দিন আগে

রোববার দুপুর ৩টার দিকে জরুন এলাকায় মন্ডল গ্রুপের শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেন। এ সময় তারা স্ট্যান্ডার্ড গ্রুপের শ্রমিকদেরও কারখানা থেকে বের করে আনার চেষ্টা করেন।
১১ দিন আগে

প্রায় পাঁচ ঘন্টা পর এমপি ও জেলা পরিষদের আশ্বাসে অবরোধ কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারীরা।
১১ দিন আগে

শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সকাল থেকে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শ্রমিকরা যথারীতি কাজে যোগ দিয়েছেন। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে শিল্প পুলিশের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
১১ দিন আগে


