লোড হচ্ছে...
সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
১২ দিন আগে

ডিএমপির আইন কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, ‘অক্টোবর মাসে মতিঝিল, তেজগাঁও, ওয়ারী, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ ও উত্তরা বিভাগের মাধ্যমে ৬ হাজার ৭১৪টি ফৌজদারি মামলা নিষ্পত্তি করা হয়। এসব মামলায় ১২ হাজার ৬৭০ জন আসামিকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ৮ হাজার ২৩৫ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে।’
১২ দিন আগে

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে বুধবার (৪ নভেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও নিয়োগের আদেশ দেয়া হয়।
১২ দিন আগে

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারা এবং ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ড. মো: রফিকুল ইসলাম ও এস. এম. আব্দুল হামিদ, এফসিএ-কে আপনাদের ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।’
১২ দিন আগে

বিজিবি জানায়, বর্তমানে গাজীপুরের সফিপুর, কালিয়াকৈর ও কোনাবাড়ি এলাকায় ১০ প্লাটুন এবং নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় দুই প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন। মোতায়েন করা সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আশুলিয়া, মিরপুরসহ সংশ্লিষ্ট এলাকার সার্বিক পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
১৩ দিন আগে

জাহেদ উর রহমান বলেন, ‘পোশাকশ্রমিকদের মজুরি সাধারণত পাঁচ বছর পরপর পর্যালোচনা করা হয়। ২০০৬, ২০১০, ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে মজুরি পুনর্নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে ২০২৩ সালের পর ২০২৬ সালে নতুন করে মজুরি বোর্ড গঠনের কথা ছিল না। তবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি ও জ্বালানির দাম বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার সহানুভূতিশীল অবস্থান থেকে আগেই মজুরি বোর্ড গঠন করেছে।’
১৩ দিন আগে

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো: আরিফ হোসাইন জানান, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ জোনগুলোতে বিজিবি টহল দিচ্ছে। এখন পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।’
১৩ দিন আগে

যশোরের বকুলতলায় জুলাই স্মৃতিস্তম্ভে দুষ্কৃতকারীদের অগ্নিসংযোগের ঘটনায় শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে এএসআই জাহিদুল ও নায়েক মুসা বিশ্বাসকে প্রত্যাহার করেছে পুলিশ প্রশাসন।
১৪ দিন আগে

শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। তাদের সাথে রয়েছেন ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
১৪ দিন আগে

ফ্যাসিস্ট শেখ হাসিনার অনুসারীরা বাংলাদেশের অর্থ সম্পদ লুট করে পালিয়ে গেছে। পলাতক শেখ হাসিনার দোসরদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।
১৪ দিন আগে

সিরাজগঞ্জে পাবনা, রাজবাড়ী ও সিরাজগঞ্জের ৬৫ চরমপন্থী সদস্য আত্মসমর্পণ করেছেন। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাদের স্বাভাবিক জীবনে ফেরার জন্য সরকারের আর্থিক ও আইনি সহায়তার প্রতিশ্রুতি দেন।
১৫ দিন আগে

আইনমন্ত্রী আরো বলেন, ভলিবল ফেডারেশনের সাথে সাবেক খেলোয়াড়দের সম্পৃক্ততা এবং বিভিন্ন পেশায় নিয়োজিত সাবেক খেলোয়াড়দের উপস্থিতি আশাব্যঞ্জক। তাদের অভিজ্ঞতা ও সম্পৃক্ততা আগামী প্রজন্মের খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলাধুলার মাধ্যমে নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
১৫ দিন আগে

আন্দোলনের নামে নাশকতার মাধ্যমে দেশ অস্থিতিশীল করার অভিযোগ এনে রুহুল কবির রিজভী বলেছেন, রাজনৈতিক সংকট ও সংবিধান সংশোধনের সমাধান রাজপথে নয়, আলোচনার টেবিল ও জাতীয় সংসদে গণতান্ত্রিক উপায়ে হতে হবে।
১৫ দিন আগে

কুষ্টিয়ার দৌলতপুরের বেগুনবাড়িয়া গ্রামে ছাগল চুরি করে জবাই করে খাওয়া ও পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় স্কুলশিক্ষকসহ ৯ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৫ জনকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৫ দিন আগে

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৫ দিন আগে

ডিসেম্বরকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। মাসটিকে ঘিরে অতি উৎসাহী মনোভাবও দেখা যাচ্ছে নিষিদ্ধ আওয়ামী...
১৬ দিন আগে

রাজধানীর উত্তরায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় হামলার শিকার হয়েছেন সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ। পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত গাঁজা, টাকা ও অস্ত্র হেফাজতে নিয়ে হামলাকারীদের গ্রেফতার অভিযান শুরু করেছে।
১৭ দিন আগে

ছেলের বিরুদ্ধে ছাত্রদল নেতা হত্যা মামলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় নাটোর-৪ আসনের এমপি আব্দুল আজিজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রকে লিখিত সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নাটোর জেলা বিএনপি।
১৭ দিন আগে

চাঁদাবাজি, ডাকাতি, দস্যুতা, ছিনতাই এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের মামলা নিষ্পত্তিতে বিলম্বের কারণে অপরাধ দমন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে, যা জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি।
১৭ দিন আগে

হাসান আলী বলেন, ‘শূন্য হাতে কঠোর পরিশ্রম করে যখন সাফল্য পেতে শুরু করেছি, তখন নিজের ভরণপোষণের জন্য প্রয়োজনীয় অংশ রেখে বাকিটা দান করতে শুরু করি। এরপর দেখেছি, যা দান করি, তার কয়েক গুণ কোনো না কোনোভাবে লাভজনক হিসেবে আমার কাছে ফিরে আসে। দানেই ধন, মান-সম্মান ও সুখ-শান্তি বাড়ে—এ কথা কোরআন-হাদিসের আলোকে পরীক্ষিত।’
১৭ দিন আগে


