
ইসরাইল গাজায় গণহত্যাকারী যুদ্ধ চালিয়ে যাওয়ার সময়ও ভারত ইসরাইলের সাথে নজিরবিহীনভাবে ব্যবসা বাড়ানোর পথে এগিয়েছে। এমনকি ইসরাইলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ যখন ভারত সফরে আসেন, তখনো গাজায় ইসরাইলি বাহিনীর বোমাবর্ষণ ও হত্যাকাণ্ড চলছিল।
আল জাজিরা বৃহস্পতিবার (৮ অক্টোবর) জানায়, স্মোত্রিচের সফরের আগে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা ও নরওয়ে তার প্রবেশ নিষিদ্ধ করেছিল। গাজায় ফিলিস্তিনিদের জাতিগত নিধনের পক্ষে অবস্থান নিয়েছিলেন স্মোত্রিচ। একই সাথে অধিকৃত পশ্চিম তীরকে ইসরাইলের সাথে যুক্ত করার আহ্বান জানিয়েছিলেন তিনি। ২০২৫ সালের সেপ্টেম্বরে ইউরোপীয় ইউনিয়ন স্মোত্রিচ ও তার আরেক উগ্র ডানপন্থী সহকর্মী বেন-গভিরের বিরুদ্ধে জোটভিত্তিক নিষেধাজ্ঞার প্রস্তুতি নেয়। সেই সময় স্মোত্রিচ ভারতে উষ্ণ অভ্যর্থনা পান। তাকে ফুলের মালা দিয়ে বরণ করার পাশাপাশি ভারতজুড়ে একাধিক শহরে সফরের আয়োজন করা হয়। ওই নিষেধাজ্ঞা শেষ পর্যন্ত সেপ্টেম্বরের শেষ দিকে ঘোষণা করে ইউরোপীয় ইউনিয়ন।
২০১৪ সালে নরেন্দ্র মোদি ও তার হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকেই ইসরাইলের প্রতি ভারতের অবস্থান দৃঢ়ভাবে বদলেছে। ঐতিহ্যগতভাবে ইসরাইলকে সমর্থনকারী হিসেবে পরিচিত ইউরোপও নেতানিয়াহু সরকারকে মদদ দেয়ার অবস্থান থেকে সরে এসেছে। গাজায় চলমান গণহত্যাকারী যুদ্ধ ইসরাইলের দিকে ভারতের ঝুঁকে পড়া আরো বাড়িয়ে দিয়েছে। দৃশ্যত মুসলিম নির্যাতন যত বাড়ছে ইসরাইল-ভারত সম্পর্ক ততই জোরদার হচ্ছে। তার বড় প্রমাণ হলো গাজায় হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তেলআবিব-নয়াদিল্লি সম্পর্ক অতীতের যে কোনো সময়ের থেকে জোরদার হওয়া।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








