ইথিওপিয়ান রেনেসাঁ ড্যাম ও নীলনদের পানিসঙ্কট
ads

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অনেকে একবিংশ শতাব্দীকে ‘পানির শতাব্দী’ বলে অভিহিত করেন। বিংশ শতাব্দীতে বিশ্বের বড় শক্তিগুলোর প্রতিযোগিতার কেন্দ্র ছিল তেল, গ্যাস ও খনিজ সম্পদ। কিন্তু জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি এবং নিরাপদ পানির সঙ্কট বিশ্বকে নতুন বাস্তবতার মুখোমুখি করেছে। জাতিসঙ্ঘের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ২ দশমিক ২ বিলিয়ন মানুষ যথেষ্ট পরিমাণে সুপেয় পানির সুবিধা থেকে বঞ্চিত এবং ২০৫০ সালের মধ্যে বিশ্বের প্রায় অর্ধেক মানুষ পানি-সঙ্কটপূর্ণ অঞ্চলে বাস করতে পারে। ফলে পানি এখন শুধু পরিবেশগত বিষয় নয়, এটি অর্থনীতি, খাদ্যনিরাপত্তা, জ্বালানি, কূটনীতি ও জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়েছে।
এই পরিবর্তিত বাস্তবতার সবচেয়ে আলোচিত উদাহরণ আফ্রিকার নীলনদ। হাজার বছর ধরে সভ্যতার প্রাণ হিসেবে পরিচিত এই নদী আজ ভূরাজনৈতিক সঙ্কটের কেন্দ্রে পরিণত হয়েছে। ইথিওপিয়ার ‘গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁ ড্যাম’ এক দিকে দেশটির উন্নয়ন ও আত্মনির্ভরতার প্রতীক, অন্য দিকে এটি মিসরের অস্তিত্বের প্রশ্ন। ফলে এটি শুধু দুই দেশের বিরোধ নয়; এটি আন্তর্জাতিক নদী ব্যবস্থাপনা, পানি অধিকার এবং ভবিষ্যতের পানি-রাজনীতির গুরুত্বপূর্ণ পরীা। 
প্রায় ছয় হাজার ৬৫০ কিলোমিটার দীর্ঘ নীলনদের দু’টি প্রধান শাখা  হোয়াইট নাইল ও ব্লু নাইল। হোয়াইট নাইলের উৎস পূর্ব আফ্রিকার ভিক্টোরিয়া হ্রদ অঞ্চল এবং ব্লু নাইলের উৎপত্তি ইথিওপিয়ার লেক টানা থেকে। নীলনদের মোট পানিপ্রবাহের প্রায় ৮৫ শতাংশ ও অধিকাংশ উর্বর পলি আসে ব্লু নাইল থেকে। প্রায় ৩.৪ মিলিয়ন বর্গকিলোমিটার বিস্তৃত নীল অববাহিকা ১১টি দেশের জীবন, কৃষি ও অর্থনীতির সাথে প্রত্যভাবে যুক্ত। বর্তমানে এ অঞ্চলে ৩০ কোটিরও বেশি মানুষ বাস করে, যা ২০৫০ সালের মধ্যে প্রায় ৫০ কোটিতে পৌঁছাতে পারে। 
ইসলামের ইতিহাসেও নীলনদের গুরুত্ব আছে। পবিত্র কুরআনে নীলনদের নাম উল্লেখ না থাকলেও হজরত মুসা আ:-এর জীবন, ফেরাউনের মিসর এবং হজরত ইউসুফ আ:-এর সময়ে খাদ্য সংরণ ও দুর্ভি মোকাবেলার সুদূরপ্রসারী অর্থনৈতিক পরিকল্পনা নীলনদনির্ভর মিসরীয় সভ্যতার সাথে গভীরভাবে সম্পর্কিত। ৬৪১ খ্রিষ্টাব্দে মুসলিমদের মিসর বিজয়ের পর নীলনদ শুধু কৃষি ও জনজীবনের অবলম্বনই থাকেনি; উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মধ্যে বাণিজ্য, যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান করিডোরে পরিণত হয়। প্রাচীন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের বিখ্যাত উক্তি, ‘মিসর নীলনদের দান’ এই নদীর ঐতিহাসিক গুরুত্ব যথার্থভাবেই তুলে ধরে।
মিসরের জন্য নীলনদের গুরুত্ব আজও প্রায় অস্তিত্বের প্রশ্নের সমতুল্য। জাতিসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থার (ঋঅঙ) তথ্যানুযায়ী, দেশটির নবায়নযোগ্য পানিসম্পদের প্রায় ৯৭ শতাংশ নীলনদনির্ভর। মিসরের প্রায় ৯৫ শতাংশ ভূখণ্ড মরুভূমি, আর জনসংখ্যার বিপুল অংশ নীল উপত্যকা ও বদ্বীপ অঞ্চলে বসবাস করে। ফলে নীলনদের পানিপ্রবাহে বড় ধরনের পরিবর্তন ঘটলে তার প্রভাব শুধু কৃষি েেত্রই সীমাবদ্ধ থাকবে না; খাদ্যনিরাপত্তা, শিল্প উৎপাদন, নগরজীবন, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনীতিও সরাসরি চাপের মুখে পড়বে। এ কারণেই নীলনদ মিসরের কাছে কেবল একটি নদী নয়  এটি দেশটির অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও জাতীয় জীবনের প্রাণরেখা।
নীলনদের পানি বণ্টনের ইতিহাসও দীর্ঘদিনের বিরোধ ও বৈষম্যের সাথে যুক্ত। ১৯২৯ সালের ব্রিটিশ-সমর্থিত ব্যবস্থা এবং পরবর্তীতে ১৯৫৯ সালের মিসর-সুদান পানি চুক্তির মাধ্যমে নীলনদের পানির বড় অংশ মিসর ও সুদানের মধ্যে ভাগ হয়। ১৯৫৯ সালের চুক্তিতে মিসরের জন্য বছরে ৫৫ দশমিক ৫ বিলিয়ন ঘনমিটার এবং সুদানের জন্য ১৮ দশমিক ৫ বিলিয়ন ঘনমিটার পানি বরাদ্দ করা হয়েছিল। অথচ নীল অববাহিকার উজানের গুরুত্বপূর্ণ দেশ ইথিওপিয়া এসব ঐতিহাসিক ব্যবস্থার অংশ ছিল না। ফলে ইথিওপিয়া দীর্ঘদিন ধরে এসব চুক্তিকে ঔপনিবেশিক যুগের অসম উত্তরাধিকার হিসেবে দেখে আসছে। তাদের যুক্তি একটাই, যে দেশ থেকে নীলনদের অন্যতম প্রধান প্রবাহ সৃষ্টি হয়েছে, সেই দেশেরও অধিকার আছে এই নদীর পানির ওপর। 
এই ঐতিহাসিক বিরোধই ২০১১ সালে জটিল হয়ে ওঠে ইথিওপিয়া ব্লু নাইলের ওপর বাঁধ তৈরি শুরু করে। প্রায় পাঁচ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই বিশাল বাঁধ আফ্রিকার অন্যতম বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প। এর জলাধারের ধারণমতা প্রায় ৭৪ বিলিয়ন ঘনমিটার এবং পরিকল্পিত বিদ্যুৎ উৎপাদন সমতা প্রায় ছয় হাজার মেগাওয়াট; অর্থাৎ রেনেসাঁ বাঁধ নিছক বাঁধ বা বিদ্যুৎ প্রকল্প নয়; এটি ইথিওপিয়ার উন্নয়ন কৌশলের গুরুত্বপূর্ণ অবকাঠামোগত ভিত্তি।
বিশ্বব্যাংকের তথ্যানুযায়ী, গত দুই দশকে ইথিওপিয়া আফ্রিকার দ্রুত বর্ধনশীল অর্থনীতিগুলোর একটি হলেও বিদ্যুৎ ঘাটতি দীর্ঘদিন ধরে শিল্পায়নের প্রধান বাধা ছিল। সরকার মনে করে, ব্লু নাইল থেকে সাশ্রয়ী জলবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে শিল্প, কৃষি, তথ্যপ্রযুক্তি ও উৎপাদন খাতে ব্যাপক অগ্রগতি সম্ভব হবে। পাশাপাশি সুদান, কেনিয়া, জিবুতি ও দণি সুদানে বিদ্যুৎ রফতানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ সৃষ্টি হবে। সে কারণেই ইথিওপিয়া বারবার বলছে, এই প্রকল্প কোনো দেশের বিরুদ্ধে নয়; এটি ইথিওপিয়ার উন্নয়নের জন্য।
মিসরের মূল উদ্বেগ তাই বাঁধ নির্মাণ নয়; বরং এর পরিচালনা পদ্ধতি। কায়রো দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, জলাধার ধীরে ধীরে পূরণ করতে হবে এবং খরার সময় নির্দিষ্ট পরিমাণ পানি ছেড়ে দেয়ার বিষয়ে একটি বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তি থাকতে হবে। অন্য দিকে ইথিওপিয়া মনে করে, নিজস্ব ভূখণ্ডে নির্মিত একটি জলবিদ্যুৎ প্রকল্প পরিচালনার ওপর অতিরিক্ত আন্তর্জাতিক নিয়ন্ত্রণ আরোপ তাদের উন্নয়নের অধিকার ও সার্বভৌমত্বকে সীমিত করবে। এই দুই অবস্থানের মধ্যেই বর্তমান অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
এই বিরোধে সুদানের অবস্থানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভৌগোলিকভাবে দেশটি উজানের ইথিওপিয়া ও ভাটির মিসরের মধ্যবর্তী রাষ্ট্র। প্রথম দিকে এই বাঁধ নিয়ে উদ্বেগ থাকলেও পরে সুদান এর সম্ভাব্য কিছু সুবিধা দেখতে শুরু করে। নিয়ন্ত্রিত পানিপ্রবাহের ফলে বন্যা কমতে পারে, কৃষি সেচ আরো নির্ভরযোগ্য হতে পারে এবং তুলনামূলক কম দামে ইথিওপিয়ার বিদ্যুৎ আমদানির সুযোগ সৃষ্টি হতে পারে। অন্য দিকে মিসরের দৃষ্টিতে বিষয়টি মূলত পানি নিরাপত্তার সাথে সম্পর্কিত। দেশটির নবায়নযোগ্য মিঠা পানির প্রায় ৯৭ শতাংশ আসে নীলনদ থেকে এবং ১১ কোটিরও বেশি মানুষের জীবন-জীবিকা এই নদীর ওপর নির্ভরশীল। মাথাপিছু পানির প্রাপ্যতা ইতোমধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পানিসঙ্কটের সীমার নিচে নেমে এসেছে। ফলে নীলনদের প্রবাহে সাময়িক হ্রাসও কৃষি, খাদ্যনিরাপত্তা ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যদি বাঁধের জলাধার দ্রুত ভরে ফেলা হয় এবং একই সময়ে খরা দেখা দেয়, তাহলে নিম্নপ্রবাহে পানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। এ প্রভাবের মাত্রা নিয়ে গবেষকদের মতভেদ  থাকলেও সম্ভাব্য ঝুঁকি অস্বীকারের সুযোগ নেই। ফলে এক দিকে ইথিওপিয়ার উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তার আকাক্সক্ষা, অন্য দিকে মিসরের পানি ও খাদ্যনিরাপত্তার উদ্বেগ  এই দুই বাস্তবতায় নীলনদের ভূরাজনীতি অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠেছে। 
নীলনদ অববাহিকার অন্যান্য দেশ  উগান্ডা, কেনিয়া, তানজানিয়া, রুয়ান্ডা ও বুরুন্ডিও এই সঙ্কট নিবিড়ভাবে পর্যবেণ করছে। তাদের অবস্থান মূলত এই নীতির ওপর ভিত্তি করে যে, ঔপনিবেশিক যুগের চুক্তির মাধ্যমে কোনো দেশের উন্নয়নের অধিকার স্থায়ীভাবে সীমাবদ্ধ রাখা যায় না। এ কারণেই ২০১০ সালে কয়েকটি উজানের দেশ কো-অপারেটিভ ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টে (ঈঋঅ) স্বার করে নীলনদের পানি বণ্টনে নতুন কাঠামোর দাবি জানায়। যদিও মিসর ও সুদান এতে যোগ দেয়নি, তবুও এটি স্পষ্ট করে যে, আফ্রিকার রাজনৈতিক বাস্তবতা বদলেছে এবং উজানের রাষ্ট্রগুলো এখন নিজেদের অধিকার আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে চায়।
আন্তর্জাতিক আইনও এই বিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ১৯৬৬ সালের হেলসিংকি রুলস এবং ১৯৯৭ সালের জাতিসঙ্ঘের আন্তর্জাতিক জলপথ কনভেনশন অনুযায়ী, আন্তঃসীমান্ত নদীর পানি সব অববাহিকাভুক্ত দেশের জন্য ন্যায্য ও যুক্তিসঙ্গতভাবে ব্যবহার করতে হবে এবং এমন কোনো প্রকল্প গ্রহণ করা যাবে না, যা অন্য রাষ্ট্রের জন্য উল্লেখযোগ্য তির কারণ হয়; অর্থাৎ আন্তর্জাতিক আইন একদিকে ইথিওপিয়ার উন্নয়নের অধিকার, অন্যদিকে মিসরের পানি নিরাপত্তা  উভয়কেই সমান গুরুত্ব দেয়। তাই এই বিরোধের স্থায়ী সমাধান একতরফা নয়; বরং পারস্পরিক সমঝোতার মধ্যেই নিহিত। নীলনদের পানি যদি সহযোগিতার ভিত্তিতে ব্যবস্থাপিত হয়, তবে এটি আফ্রিকার অর্থনৈতিক রূপান্তরের নতুন অধ্যায় রচনা করতে পারে। কিন্তু যদি অবিশ্বাস, রাজনৈতিক প্রতিযোগিতা এবং জাতীয়তাবাদী আবেগ কূটনীতিকে পরাজিত করে, তাহলে নীলনদ মানব সভ্যতার ইতিহাসে প্রথম বড় ‘পানিযুদ্ধের’ প্রতীক হিসেবেও স্মরণীয় হয়ে থাকতে পারে।
বিশ্বের অন্যান্য আন্তঃসীমান্ত নদীতেও একই ধরনের অভিজ্ঞতা দেখা যায়। গঙ্গার ফারাক্কা ব্যারাজ নিয়ে বাংলাদেশ-ভারত বিরোধ, সিন্ধু নদী নিয়ে ভারত-পাকিস্তানের ১৯৬০ সালের চুক্তি, তুরস্কের আতাতুর্ক বাঁধ ও মেকং নদীতে চীনের ধারাবাহিক বাঁধ নির্মাণ দেখায় যে, আন্তর্জাতিক নদী ব্যবস্থাপনায় একতরফা সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে অবিশ্বাস সৃষ্টি করে; অন্য দিকে তথ্যের স্বচ্ছতা ও যৌথ ব্যবস্থাপনা সঙ্ঘাত প্রশমনে কার্যকর ভূমিকা রাখতে পারে।
নীলনদের এই সঙ্কট বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ শিা বহন করে। বাংলাদেশও একটি ভাটির দেশ, যার অধিকাংশ আন্তঃসীমান্ত নদীর উৎস অন্য দেশে। ফারাক্কা, তিস্তা কিংবা ভবিষ্যতে ব্রহ্মপুত্র অববাহিকার সম্ভাব্য পরিবর্তন আমাদের জন্যও একই ধরনের বাস্তবতা তৈরি করতে পারে। তাই নীলনদের অভিজ্ঞতা থেকে শিা নিয়ে বাংলাদেশকে আরো শক্তিশালী পানি কূটনীতি, বৈজ্ঞানিক তথ্যভিত্তিক আলোচনা এবং আন্তর্জাতিক নদী আইনের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে।হ

লেখক : অর্থনীতিবিদ, গবেষক ও কলামিস্ট
Mizan12bd@yahoo.com