
স্বৈরশাসক কিংবা অবৈধভাবে রাষ্ট্রের মতা আঁকড়ে থাকা ফ্যাসিস্ট কোনো সরকারপ্রধানের বিদায়ণ যেমন সুন্দর হয় না, তেমনি এদের প্রত্যাবর্তন সহজতর নয়। অথচ ১৪ শত জীবন আর বহু অঙ্গহানির বিনিময়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ফিরে আসার হুমকি দিচ্ছে। এতে সরকার ও বিরোধী দলের দায় আছে। আন্দোলনকালীন অঙ্গীকার ভুলে যাওয়া ও অবহেলাও কাজ করছে।
নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস চোরাগোপ্তা হামলায় এক অনিশ্চিত পরিস্থিতির উদ্ভব হয়েছে। কেননা, এরা এমন এক রাজনৈতিক দল যারা ২০০৬ সালে লাশ নিয়ে নৃত্য করেছে। সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের পেট্রাপোল এলাকায় আওয়ামী লীগের চার সদস্যের কথিত সফর কৌতূহল তৈরি করেছে।
বিএনপি নেতৃত্বাধীন সরকারের অবস্থানও স্পষ্ট বলে প্রতীয়মান হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের সুযোগ নেই এবং শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে রাজনৈতিক আলোচনা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও বড় প্রশ্ন হলো, আওয়ামী লীগ কি আবারো সাংগঠনিকভাবে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে? আর সরকার কি সেই পরিস্থিতি মোকাবেলায় যথেষ্ট প্রস্তুত? গোপালগঞ্জ ও ফরিদপুরের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এই প্রশ্নকে আরো জোরালো করেছে। বিএনপির সংসদ সদস্যের (সেলিমুজ্জামান সেলিম, কে এম বাবর ও এস এম জিলানী) বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ বড় উদ্বেগজনক। এখানে শুধু ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয়, রাষ্ট্রের আইনশৃঙ্খলা রার সমতাও প্রশ্নবিদ্ধ হয়েছে।
এখন প্রশ্ন হওয়া উচিত, এসব ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও বিচারের আওতায় আনতে প্রশাসন কতটা কার্যকর ভূমিকা পালন করছে।
নতুন সমীকরণ হচ্ছে সরকার ও বিরোধী দলের দূরত্ব কি আওয়ামী লীগের জন্য সুযোগ তৈরি করছে? রাজনীতির একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা হলো, মতাসীন দলের দুর্বলতা সবসময় বিরোধী দলের শক্তি বাড়ায় না; কখনো কখনো তৃতীয় কোনো রাজনৈতিক শক্তির পুনরুত্থানের সুযোগও তৈরি করে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সেই আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। বিএনপি সরকার এবং বিরোধী দল জামায়াতে ইসলামী ও এনসিপির মধ্যে রাজনৈতিক মতপার্থক্য, পারস্পরিক অবিশ্বাস কিংবা কৌশলগত দূরত্ব যদি ক্রমাগত বাড়তে থাকে, তাহলে তার সুবিধা নিতে পারে আওয়ামী লীগের অবশিষ্ট সাংগঠনিক নেটওয়ার্ক। রাজনৈতিক শূন্যতা কখনো দীর্ঘস্থায়ী হয় না। একটি রাজনৈতিক শক্তি যখন দুর্বল হয়, তখন অন্য শক্তি সেই জায়গা দখলের চেষ্টা করে।
এখানে মনে রাখতে হবে, বিএনপি, জামায়াত ও এনসিপির রাজনৈতিক দর্শন, কর্মসূচি ও রাষ্ট্রচিন্তায় পার্থক্য রয়েছে। তাদের মধ্যে সব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা সম্ভব নয়, এমনকি তা প্রয়োজনীয়ও নয়; কিন্তু গণতান্ত্রিক পরিবেশ, আইনশৃঙ্খলা, রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতার প্রশ্নে ন্যূনতম ঐকমত্য থাকা জরুরি।
সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী রাজনৈতিক নেতৃত্বের মধ্যে বৈঠকের খবরও এই বাস্তবতার গুরুত্ব সামনে এনেছে। এমন বৈঠক যদি জাতীয় স্বার্থে রাজনৈতিক সমঝোতার পথ তৈরি করে, তাহলে সেটি ইতিবাচক; কিন্তু বৈঠক কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকলে সঙ্কটের সমাধান হবে না।
আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে শুধু দলটির সাংগঠনিক সমতার ওপর নয়; বরং অতীতের কর্মকাণ্ডের দায় স্বীকার, জবাবদিহি এবং রাজনৈতিক সংস্কারের প্রশ্নেও। আধিপত্যবাদী ভারতের অবস্থান একটা বিষয়।
জনগণের একটি বড় অংশ যে পরিবর্তনের প্রত্যাশা নিয়ে রাজপথে নেমেছিল, সেই প্রত্যাশাকে উপো করার সুযোগ কোনো রাজনৈতিক দলের নেই। অথচ অনেকে মনে করছে দেশের ভেতরকার রাজনৈতিক দলগুলো তাই করছে। আবার কোনো দলের সমর্থক বা কর্মীকে কেবল রাজনৈতিক পরিচয়ের কারণে হয়রানি করাও গণতান্ত্রিক রাষ্ট্রের নীতি হতে পারে না। অপরাধের বিচার হবে প্রমাণের ভিত্তিতে, দলীয় পরিচয়ের ভিত্তিতে নয়। আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে রাজনৈতিক প্রত্যাবর্তন চায়, তাহলে তাদের প্রথমেই ক্ষমা চাইতেম হবে। অপরাধের বিচার হতে হবে।
গোপালগঞ্জ ও ফরিদপুরের মতো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলে সহিংসতাকে গুরুতর বিষয় হিসেবে নিতে হবে। প্রশাসন, পুলিশ ও গোয়েন্দা সংস্থার কার্যকারিতা পর্যালোচনা করা প্রয়োজন। একটি নির্বাচিত সরকারের সবচেয়ে বড় শক্তি হচ্ছে জনগণের ম্যান্ডেট এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর তার সাংবিধানিক কর্তৃত্ব। সেই কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হলে দলীয় নেতাকর্মীদের ওপর নির্ভর না করে পুলিশ, প্রশাসন, বিচার বিভাগ ও স্থানীয় সরকারব্যবস্থাকে কার্যকর করতে হবে। সরকার যদি প্রতিটি রাজনৈতিক সঙ্কটকে কেবল বিরোধী দলের ষড়যন্ত্র হিসেবে দেখে, তাহলেও সমস্যার সমাধান হবে না। আবার বিরোধী দল যদি সরকারের প্রতিটি পদপেকে রাজনৈতিক দুর্বলতা হিসেবে ব্যাখ্যা করে, তাহলে জাতীয় ঐক্যের সম্ভাবনাও সঙ্কুচিত হবে।
দেশের মানুষ নতুন করে রাজনৈতিক সঙ্ঘাত, প্রতিশোধ, অগ্নিসংযোগ কিংবা মতার পালাবদলকেন্দ্রিক অস্থিরতা দেখতে চায় না। জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা ছিল একটি জবাবদিহিমূলক রাষ্ট্র, কার্যকর প্রশাসন, স্বাধীন বিচারব্যবস্থা এবং রাজনৈতিক সহাবস্থানের পরিবেশ প্রতিষ্ঠিত হবে; কিন্তু সরকারের মেয়াদের অল্প সময়ের মধ্যেই যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব বাড়ে, স্থানীয় পর্যায়ে সহিংসতা হয় এবং সাবেক মতাসীন দলের সাংগঠনিক তৎপরতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়, তাহলে জনগণের মধ্যে হতাশা সৃষ্টি হওয়াই স্বাভাবিক। এখানে বিএনপি সরকারের দায়িত্ব সবচেয়ে বেশি। কারণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের হাতে। আওয়ামী লীগের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে রাজনৈতিক বক্তব্য দেয়া সহজ; কিন্তু মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা নিশ্চিত করা, সহিংসতা প্রতিরোধ করা এবং সরকারের প্রকৃত সমতার পরীা।
একইভাবে জামায়াত ও এনসিপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোরও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। সরকারকে চাপে রাখার রাজনীতি গণতন্ত্রের অংশ; কিন্তু জাতীয় স্থিতিশীলতার প্রশ্নে পারস্পরিক সহযোগিতা প্রত্যাখ্যান করা কোনো পরে জন্যই কল্যাণকর নয়।
সরকার ও বিরোধী দলের মধ্যে ন্যূনতম রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত না হলে সেই সুযোগ কাজে লাগাতে পারে যেকোনো সুবিধাবাদী রাজনৈতিক শক্তি। তাই এখন প্রয়োজন মতার দ্বন্দ্ব নয়, রাষ্ট্রের স্বার্থে সমঝোতা। রাষ্ট্রকে শক্তিশালী করতে হলে রাজনৈতিক দলগুলোকেও দায়িত্বশীল হতে হয়। জনগণ আর কোনো দলের একক আধিপত্য কিংবা প্রতিশোধের রাজনীতি দেখতে চায় না। তারা চায় এমন একটি বাংলাদেশ, যেখানে সরকার থাকবে জনগণের কাছে দায়বদ্ধ, বিরোধী দল থাকবে দায়িত্বশীল এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পরিচালিত হবে আইনের ভিত্তিতে। রাজনীতির বিজয় নয়, রাষ্ট্রের বিজয়ই হোক বাংলাদেশের আগামী দিনের অঙ্গীকার।হ
লেখক : ভূরাজনীতি গবেষক
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









