
চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আনসারবাড়িয়া রেলস্টেশন দীর্ঘদিন ধরে নানা অব্যবস্থাপনা ও অবহেলার শিকার। আনসারবাড়িয়া গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা হলেও এই রেলস্টেশনে যাত্রীসেবা খুবই অপ্রতুল। নেই কোনো আন্তঃনগর ট্রেনের স্টপেজ। এমনকি যাত্রীদের ট্রেনে ওঠানামাও নির্বিঘœ নয়। অথচ এই স্টেশনটি অনেক পুরনো। যাত্রা শুরু হয় ১৯৫১ সালে ।
স্টেশনে বর্তমানে স্টেশন মাস্টার না থাকায় রেলওয়ের স্বাভাবিক কার্যক্রম ও যাত্রীসেবা বিঘিœত হচ্ছে। স্টেশনে দু’টি রেললাইন থাকলেও যাত্রীবাহী ট্রেন প্লাটফর্ম সংলগ্ন এক নম্বর লাইনে না দাঁড়িয়ে সেটি থামে দ্বিতীয় লাইনে। ফলে অসুস্থ রোগী, বয়স্ক ব্যক্তি, নারী ও শিশুদের ট্রেনে ওঠানামায় চরম ভোগান্তি পোহাতে হয়।
অন্যদিকে, আনসারবাড়িয়া স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ না থাকায় এলাকাবাসীকে দূরবর্তী স্টেশনে গিয়ে আন্তঃনগর ট্রেনে উঠতে হয়। অথচ খুলনা রেলপথের এই অঞ্চলে আনসারবাড়িয়া গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। এখানে রয়েছে বৃহৎ কলার হাট। প্রতিদিন এই হাটে বিপুল সংখ্যক ক্রেতা বিক্রেতার সমাগম হয়। এই হাট ঘিরে এলাকার কৃষক, ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়।
এত গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক এলাকার রেলস্টেশনে শুধু লোকাল ট্রেনের সীমিত সেবা যথেষ্ট নয়। যথাযথ রেলসেবার অভাবে কৃষক ও ব্যবসায়ীদের পণ্য পরিবহন এবং সাধারণ মানুষের যাতায়াতেও প্রতিনিয়ত অসুবিধা হচ্ছে।
এ অবস্থায় আনসারবাড়িয়া রেলস্টেশনে অবিলম্বে একজন স্টেশন মাস্টার নিয়োগ, যাত্রীদের নিরাপত্তা ও সুবিধা বিবেচনায় উপযুক্ত লাইনে ট্রেন থামানোর ব্যবস্থা, কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তঃনগর ট্রেনের স্টপেজ চালু এবং স্টেশনের অবকাঠামো ও যাত্রীসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় সংস্কার করা জরুরি।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপরে দৃষ্টি আকর্ষণ করছি।
খ.ম. তাসনিম মুস্তাফিজ
শিার্থী , রাজশাহী বিশ্ববিদ্যালয়
বেআইনী ইনডোর
গেম বন্ধ করুন
শীতের মৌসুমে দেশের বিভিন্ন শহর ও গ্রামাঞ্চলে যথাযথ কর্তৃপরে অনুমোদন ছাড়াই অবৈধভাবে ইনডোর খেলার আসর জমে উঠছে। স্কুল-কলেজের শিার্থীরা দীর্ঘ রাত জেগে এসব আসরে অবৈধ খেলায় সময় কাটাচ্ছে। ফলে তাদের পড়াশোনা ও ঘুমের ব্যাঘাত ঘটছে, স্বাস্থ্যগত তি হচ্ছে। অনেক সময় অভিভাবকরা জানেনও না তাদের সন্তান কোথায় আছে।
এ ধরনের আসর নিরাপত্তা ও শৃঙ্খলার দিক থেকেও ঝুঁকিপূর্ণ। রাতে অপ্রাপ্তবয়স্কদের একত্র হওয়া, অজানা স্থানে যাতায়াত এবং বয়স ও পরিচয় যাচাই না হওয়া সমস্যা হয়ে দেখা দিতে পারে। তাই প্রশাসন, শিাপ্রতিষ্ঠান ও আয়োজক ও অভিভাবকদের কাছে এ বিষয়ে নিবিড় তদারকি ও নিয়ন্ত্রণের দাবি জানাচ্ছি।
যৌথ নজরদারি এবং শিার্থীদের জন্য সুস্থ বিনোদনের বিকল্প ব্যবস্থা করা হলে সমস্যাটি অনেকাংশে দূর করা সম্ভব।
অনুমোদনহীন আসর চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।
মিজান রাহমান
Mizan12bd@yahoo.com
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









