
অর্থনৈতিক প্রতিবেদক
দেশের পুঁজিবাজারে সম্প্রতি বস্ত্র, জ¦ালানি ও ব্যাংক এই তিন খাতের যে প্রাধান্য, সেটি ধরে রেখেই বিগত সপ্তাহ শেষ করেছে পুঁজিবাজারগুলো। লেনদেন ও মূল্যবৃদ্ধি দুই ক্ষেত্রেই সপ্তাহের প্রায় সবগুলো কর্মদিবসেই এ তিনটি খাতের যেকোনো একটির প্রাধান্য দেখা যায়। তবে প্রতিটি ক্ষেত্রেই অপেক্ষাকৃত ভালো কোম্পানির দিকেই ছিল বিনিয়োগকারীদের নজর। বাজারে অপেক্ষাকৃত দুর্বল কোম্পানিগুলো নিয়েও বিনিয়োগকারীদের একটি ক্ষুদ্র অংশের আগ্রহ দেখা যায়।
খাতভিত্তিক লেনদেনে গত সপ্তাহে বস্ত্র খাতের শেয়ারের আধিপত্য ছিল। লেনদেনচিত্র বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনের ২১ দশমিক ৫ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। সপ্তাহের পাঁচটি কার্যদিবসের চারটিতেই লেনদেনের শীর্ষে ছিল বস্ত্র খাতের কোম্পানি। ১৪ দশমিক ৩ শতাংশ লেনদেনের ভিত্তিতে দ্বিতীয় অবস্থানে ছিল জ¦ালানি খাত। তৃতীয় অবস্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতের দখলে ছিল লেনদেনের ১০ দশমিক ৯ শতাংশ। ব্যাংক খাত ১০ দশমিক ৫ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ অবস্থানে ছিল। আর পঞ্চম অবস্থানে থাকা প্রকৌশল খাতের দখলে ছিল মোট লেনদেনের ৮ দশমিক ২ শতাংশ।
ডিএসইতে গত সপ্তাহে বেশির ভাগ খাতের শেয়ারে বিনিয়োগকারীদের জন্য ভালো মুনাফা এসেছে। সবচেয়ে বেশি ৫ দশমিক ৯৬ মুনাফা দিয়েছে বস্ত্র খাত। এ খাতের মতিন স্পিনিং, মালেক স্পিনিং ও এনভয় টেক্সটাইলের মতো বড় মূল্যস্তরের কোম্পানিগুলোর পাশাপাশি অপেক্ষাকৃত স্বল্প মূল্যস্তরে থাকা কোম্পানিগুলো বিনিয়োগকারীদের যথেষ্ট মুনাফা দেয়। এ ছাড়া পাট খাতে ৫ দশমিক ৯ শতাংশ, ভ্রমণ খাতে ৪ দশমিক ৮ শতাংশ, সেবা খাথতে ৪ শতাংশ মুনাফা এসেছে। একই সময় বেশ কয়েকটি খাতে লোকসানও গুনতে হয়েছে বিনিয়োগকারীদের। এগুলোর মধ্যে ছিল জীবন বীমা কোম্পানিগুলোতে ৩ দশমিক ৪ শতাংশ, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতে ১ দশমিক ৯ শতাংশ, সাধারণ বীমা খাতে ১ দশমিক ১ শতাংশ।
বাজার সংশ্লিষ্টরা মনে করেন, বৈশি^ক নানা অস্থিরতার মধ্যেও আমাদের আশপাশের দেশগুলোতে পুঁজিবাজার ভালো আচরণ করে। কিন্তু আমাদের ক্ষেত্রে বরাবরই তার উল্টোটা দেখা যায়। তার কারণ আমাদের পুঁজিবাজারে ভালো কোম্পানি ও শেয়ারের স্বল্পতা। কিন্তু তা সত্ত্বেও বাজার যখন ভালো আচরণ করে তখন এখানেও বিনিয়োগে আগ্রহ দেখা যায়। ভালো শেয়ারের স্বল্পতার মধ্যেও বিনিয়োগকারীরা নিজেদের সুযোগ তৈরি করে নেন। তা ছাড়া সম্প্রতি নিয়ন্ত্রক সংস্থা ও ডিএসই কর্তৃপক্ষের নেয়া কিছু উদ্যোগ বিনিয়োগকারীদের হারানো আস্থা পুনরূদ্ধারে ইতিবাচক ভূমিকা রাখে। এতেই গত সপ্তাহে ডিএসইতে সূচকের যেমন উন্নতি ঘটেছে তেমনি লেনদেনেও ফিরে এসেছে গতি।
এ দিকে ফেলে আসা সপ্তাহটি বিনিয়োগকারীদের একটি বার্তা দিয়েছে। বাজার আচরণ ভালো থাকলে টাকার জোগান যেকোনো সমস্যা নয় তা আবারও প্রমাণিত হয়েছে। যেখানে গত ছয় মাসেরও বেশি সময় ধরে ডিএসইর সপ্তাহিক লেনদেন আড়্ইা কোটি টাকা থেকে তিন হাজার কোটির ঘরে ঘুরপাক খাচ্ছিল সেখানে গত সপ্তাহে ডিএসইর লেনদেন ছাড়িয়ে যায় চার হাজার কোটি টাকা। এ সময় ডিএসই মোট চার হাজার ৪৩ কোটি টাকার লেনদেন নিষ্পত্তি করে যা আগের সপ্তাহ অপেক্ষা ২১ দশমিক ৪৮ শতাংশ বেশি। আগের সপ্তাহে বাজারটির মোট লেনদেন ছিল তিন হাজার ২২৮ কোটি টাকা। সে হিসাবে গত সপ্তাহে ডিএসইর গড় লেনদেন দাঁড়ায় ৮০৮ কোটি ৩১ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ৬৬৫ কোটি টাকা। তাই অনেকে তারল্য ঘাটতিকে পুঁজিবাজারের মন্দা আচরণের জন্য দায়ী করলেও বাস্তবে তা যে ঠিক নয় তা প্রমাণ করলেন বিনিয়োগকারীরা।
গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এর ৬০ দশমিক ৭৩ পয়েন্ট উন্নতি ঘটে। রোববার পাঁচ হাজার ৪৪৪ দশমিক ৯১ পয়েন্ট থেকে সপ্তাহ শুরু করা সূচকটি বৃহস্পতিবার সপ্তাহান্তে পৌঁছে যায় পাঁচ হাজার ৫০৫ দশমিক ৬৪ পয়েন্টে। একই সময় বাজারটির দুই বিশেষায়িত সূচক ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহ সূচকের উন্নতি ঘটে যথাক্রমে ২৬ দশমিক ৩৩ ও ১৬ দশমিক ৭৮ পয়েন্ট।
গত সপ্তাহে ডিএসইর লেনদেনের শীর্ষ স্থানটি দখলে রাখে টেক্সটাইল খাতের কোম্পানি মালেক স্পিনিং। এ সময় প্রতিদিন গড়ে কোম্পানিটির ২৬ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়, যা ছিল বাজারটির মোট লেনদেনের ৩ দশমিক ২৯ শতাংশ। প্রতিদিন গড়ে ২৬ কোটি ২৪ লাখ টাকার শেয়ার বেচাকেনা করে দ্বিতীয় স্থাপনে ছিল জ¦ালানি খাতের শাহজিবাজার পাওয়ার। ডিএসইর সপ্তাহিক লেনদেনের শীর্ষ দশ কোম্পানির অন্যগুলো ছিল যথাক্রমে বারাকা পতেঙ্গা পাওয়ার, এনভয় টেক্সটাইল, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ডরিন পাওয়ার, প্রাইম ব্যাংক, এশিয়াইটক ল্যাবরেটরিজ ও রানার অটোমোবাইলস।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টকে মূল্যবৃদ্ধিতে শীর্ষ কোম্পানি ছিল ওষুধ ও রসায়ন খাতের ওয়াটা কেমিক্যালস। এ সময় কোম্পানিটির মূল্যবৃদ্ধির হার ছিল ৪৩ দশমিক ৮৩ শতাংশ। কোম্পানিটি তার প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে আগের বছরের একই সময়ের তুলনায় বেশি মুনাফা করায় এ মূল্যবৃদ্ধি ঘটে। ২১ দশমিক ১ শতাংশ মূল্যবৃদ্ধি পেয়ে এ সময় দ্বিতীয় অবস্থানে ছিল নাভানা সিএনজি। মূল্যবৃদ্ধিতে ডিএসইর শীর্ষ ১০ কোম্পানির অন্যগুলো ছিল যথাক্রমে ইসলামী ব্যাংক, জাহিন টেক্সটাইল, মালেক স্পিনিং, তিতাস গ্যাস, বিডি থাই ফুডস, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, রহিমা ফুড করপোরেশন ও এএফসি এগ্রো বায়োটেক।
একই সময় বাজারটিতে সবচেয়ে বেশি দরপতনের শিকার ছিল ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান লঙ্কা বাংলা ফিন্যান্স। অর্থবছর শেষে লভ্যাংশ ঘোষণা করতে ব্যর্থ হওয়ায় কোম্পানিটি ১২ দশমিক ৮৬ শতাংশ দরপতনের শিকার হয়। ১১ দশমিক ৭৬ শতাংশ দর হারিয়ে পতনের তালিকায় দ্বিতীয় কোম্পানি ছিল পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স। ডিএসইর দরপতনে শীর্ষ দশ কোম্পানির অন্যগুলো ছিল যথাক্রমে জিএসপি ফিন্যান্স, হামিদ ফেব্রিকস, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, এসিআই ফরমুলেশন, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স, ডেল্টা স্পিনিং, সাউথবাংলা এগ্রিকালচারাল ব্যাংক ও ইয়াক্বীন পলিমার।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









