ইবনে সিনা ট্রাস্ট ও জবির মধ্যে করপোরেট চুক্তি


ইবনে সিনা ট্রাস্ট ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মধ্যে একটি করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, স্টাফ, কর্মকর্তা, কর্মচারী ও তাদের নির্ভরশীলরা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার থেকে রেফার্ডকৃত পেশেন্ট ইবনে সিনার সব শাখা থেকে মেডিক্যাল সার্ভিসেস গ্রহণে বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন। চুক্তিপত্রে ইবনে সিনা ট্রাস্টের পক্ষে এজিএম, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভিসি অধ্যাপক ড. মো: রইছ উদ্দিন ও ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমীনের উপস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, অধ্যাপক ড. মো: শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জবির ডেপুটি রেজিস্ট্রার, অ্যাডভোকেট রঞ্জন কুমার দাসসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও ইবনে সিনা দয়াগঞ্জ শাখার ডেপুটি ম্যানেজার (অ্যাডমিন), মো: জাহিদুল ইসলাম, ডেপুটি ম্যানেজার (ইনচার্জ, করপোরেট রিজিয়ন) মোহাম্মদ মাসুদ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (করপোরেট দক্ষিণ জোন ইনচার্জ) মো: শহীদুল ইসলাম, দয়াগঞ্জ জোন বিজনেস ডেভেলপমেন্ট ইনচার্জ মো: জাহিদুল ইসলাম, করপোরেট সিনি. অফিসার সৈয়দ আব্দুল হাকিম ও মো: ইসরাফিল হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।

Advertisement