
চৌগাছা (যশোর) সংবাদদাতা
যশোরের জিআই পণ্য খেজুর গুড় সংগ্রহ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত সোমবার উপজেলার পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামে গাছ তোলা কার্যক্রমের উদ্বোধন ও গাছি সমাবেশের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। স্বাগত বক্তৃতায় উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হুসাইন বলেন, ‘চৌগাছা উপজেলায় প্রায় দুই লাখ খেজুর গাছ রয়েছে। এরমধ্যে অন্তত ৩০ হাজার খেজুর গাছ রয়েছে যা থেকে রস সংগ্রহ করা যায়। উক্ত রস থেকে প্রায় ১০ কেজি গুড় উৎপাদন করা সম্ভব।’ প্রধান অতিথি মোহাম্মদ আশেক হাসান বলেন, ‘প্রধানমন্ত্রী চৌগাছার খেজুর গুড় উৎপাদনের ব্যাপারে খোঁজ খবর রাখছেন। এ ছাড়া কৃষিমন্ত্রী এ উপজেলাকে বিশেষ কৃষি অঞ্চল হিসেবে ঘোষণা করেছেন।’ তিনি আরো বলেন, ‘সরকার চলতি মৌসুম থেকে খেজুর গুড় বিদেশে রফতানি করার ব্যাপারে কার্যকর ভুমিকা রাখবে।’ অনুষ্ঠান শেষে গাছিদের মধ্যে প্রণোদনা তুলে দেন জেলা প্রশাসক। অনুষ্ঠানে আরো ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনীব, উপজেলা সমাজসেবা অফিসার মেসবাউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








