
নরসিংদী প্রতিনিধি
অবশেষে নিখোঁজ শ্যামল চন্দ্র দাসের (৫২) লাশ গত রোববার (১ নভেম্বর) বি.বাড়িয়া জেলার নবীনগর থানার সলিমগঞ্জ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। গত ৩০ অক্টোবর কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় শ্যামল। নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের রহিমাবাদ গ্রামের প্রমোধ দাসের ছেলে শ্যামল চন্দ্র দাস। তিনি নেসলে ডিস্ট্রিবিউশন কোম্পানির একজন কর্মী ছিলেন। তিনি নৌকায় নেসলে কোম্পানির মালামাল নিয়ে আলোকবালি, বটতলী ও চর-আড়ালিয়ার দোকানগুলোতে নিয়মিত সরবরাহ করে বাড়ি ফিরতেন। প্রতিদিনের মতো গত শুক্রবারও আলোকবালির রেজন মিয়ার ছেলে জহিরুলের নৌকায় মালামাল নিয়ে আলোকবালিতে যান। সেখানে বাজারের দোকানগুলোতে মালামাল সাপ্লাই দিয়ে দুপুরের দিকে বাড়ি ফেরার জন্য নৌকায় উঠেন। এ সময় জহিরুল তাকে নির্ধারিত পথে না নিয়ে ভিন্ন পথে নিয়ে যায়। শ্যামল দাস তাকে ভিন্ন পথে আনার কারণ জিজ্ঞাসা করলে জহিরুল বলে এ পথ অতি সহজ খুব দ্রুত বাড়িতে যাওয়া যাবে। এ কথা বলেই সে পার্শ্ববর্তী নবীনগর থানার সলিমগঞ্জের দিকে যেতে শুরু করে। এরই মধ্যে অন্য একটি নৌকায় তাকে তুলে দিয়ে মাঝি বলে, আপনি এ নৌকা দিয়ে তাড়াতাড়ি যেতে পারবেন। এ কথা বলে সে কেটে পড়ে। নৌকায় উঠার পর শ্যামলকে ওই নৌকায় অবস্থানরত কয়েকজন ডাকাত বেদম মারধর করে তার কাছ থেকে কোম্পানির লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয় এবং মোবাইলে তার বাড়িতে পুলিশের পরিচয় দিয়ে জানায় শ্যামল মুমূর্ষু অবস্থায়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








