
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর এক শিক্ষার্থীর বিরুদ্ধে সহপাঠী ছাত্রীদের যৌন হয়রানি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অশ্লীল ছবি ও ভিডিও তৈরি এবং কুপ্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল সকাল থেকে বিক্ষোভ করছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে প্রতিবাদ করায় ১০ থেকে ১২ জন শিক্ষার্থীর ক্লাসে উপস্থিতি স্থগিত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত না করে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে বলেও দাবি তাদের। অভিযুক্ত শিক্ষার্থী ঢাবি একটি অনুষদের ডিনের ছেলে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
এদিকে বিক্ষোভের সময় বিদ্যালয়ের মূল ফটক বন্ধ রাখা হয় এবং সাংবাদিকদের ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। কয়েকটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের আটকে রাখার অভিযোগও উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিদ্যালয় প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের একটি গাড়ি অবস্থান করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত চলাকালে শ্রেণিকক্ষে বিশৃঙ্খলা এড়াতে লিখিত অভিযোগে নাম থাকা শিক্ষার্থীদের আপাতত ক্লাস থেকে দূরে রাখা হয়েছে। তবে কাউকে সাময়িক বরখাস্ত করা হয়নি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








