বায়োফার্মা পরিদর্শনে চীনের হোপিং মেশিনারিজ কোম্পানি


চীনের হোপিং মেশিনারিজ কোম্পানি লি: বাংলাদেশে ঔষধ শিল্পে বিনিয়োগে আগ্রহী। এ উপলক্ষে মঙ্গলবার  দুপুরে হোপিং মেশিনারিজ কোম্পানি লিমিটেডের ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট পরিচালক ন্যান্সী বায়োফার্মা লিমিটেডের গাজীপুরে টঙ্গীর কারখানা ও শ্যামলীতে হেড অফিস পরিদর্শন করেন। এ সময় বায়োফার্মার পক্ষে ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্যা, উপব্যবস্থাপনা পরিচালক সাইফুল আমিন, প্রকল্প পরিচালক প্রকৌশলী সাজ্জাদ হোসেন, জেনারেল ম্যানেজার  (ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট) আলাউদ্দিন খান আকাশ। বিজ্ঞপ্তি।

Advertisement