
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপিতে যোগ দিলেন এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ। তিনি কুমিল্লা-৭ আসনে বিএনপির প্রার্থী হবেন।
বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলের সঙ্গে যোগ দেন রেদোয়ান। এছাড়া জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজও বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি ঢাকা-১৩ আসন থেকে প্রার্থিতা করবেন।
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর জানান, বিএনপি আরও ৭টি আসনে সমঝোতা করেছে। সেই আসনগুলো হলো—
১. বগুড়া-২: মাহমুদুর রহমান মান্না
২. পিরোজপুর-১: মোস্তফা জামাল হায়দার
৩. বরিশাল-৬: জোনায়েদ সাকি
৪. যশোর-৫: মুফতি রশিদ (ঐক্যজোট)
৫. ঝিনাইদহ-৪: রাশেদ খান (গণঅধিকার পরিষদ)
৬. ঢাকা-১২: সাইফুল হক
৭. পটুয়াখালী-৩: নুরুল হক নুর
এছাড়া নড়াইল-২ আসনে অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকে প্রার্থী হবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) এর চেয়ারম্যান বিএনপিতে যোগ দেবার বিষয়ে এনডিএম মহাসচিব মোমিনুল আমিন এরটিএনএন কে বলেন এখন পযর্ন্তে এ বিষয়ে কোন সিদ্ধান্ত হয় নাই।
দলীয় সূত্র, জানায় ববি হাজ্জাজ বিএনপিতে যোগ দিলেও তাদের দল বিলুপ্ত হচ্ছে না।







