
ক্যান্টনমেন্ট থানার গলফ ক্লাবের সামনে গত বৃহস্পতিবার পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় ১২ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এই তথ্য জানিয়েছে।
আরো পড়ুন—আনুগত্য পরিবর্তনে সাজাপ্রাপ্তরাও ‘নিষ্পাপ’ হয়ে যান : মাওলানা ফজলুর রহমান
এতে বলা হয়েছে, গত ৫ নভেম্বর ক্যান্টনমেন্ট থানার গলফ ক্লাবের সামনে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলায় থানা পুলিশ চারজনকে, ডিবি পুলিশ পাঁচজনকে, এসআরইউ তিনজনকে—মোট ১২ জনকে গ্রেফতার করেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








