
‘বিদেশে শত্রুকে সমর্থনের’ অভিযোগে তেহরানের প্রসিকিউটর অফিস ১০০ জনেরও বেশি হাই-প্রোফাইল ব্যক্তির সম্পদ বাজেয়াপ্ত এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছে। ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, এই তালিকায় বেশ কয়েকজন অভিনেতা, ক্রীড়াবিদ এবং ইরান ইন্টারন্যাশনাল ও মানোটো নিউজ আউটলেটের সাংবাদিকরা রয়েছেন। তেহরানের অভিযোগ, এই সংবাদমাধ্যমগুলোর সঙ্গে ইসরায়েলের যোগসাজশ রয়েছে।
তবে প্রতিবেদনে ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি। এতে বলা হয়েছে, এই আদেশের আওতায় ইরান ইন্টারন্যাশনালের ৬৩ জন ব্যবস্থাপক ও কর্মী এবং মানোটো নিউজ চ্যানেলের ২৫ জন ব্যবস্থাপক ও কর্মী রয়েছেন। এছাড়াও, ‘বিভিন্ন উপায়ে, বিশেষ করে সাইবারস্পেসে শত্রুর আক্রমণকে সমর্থন করার’ জন্য বিদেশে বসবাসকারী আরও ২৫ জন ইরানিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
সূত্র : আল জাজিরা
আরটিএনএন/এআই







