
ঢাকার সাভার বাসস্ট্যান্ডে এলাকায় ব্রিজের ওপর থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় শাহীন (৪০) নামে এক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে বাসস্ট্যান্ডের রাজ্জাক প্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক শাহীন রাজবাড়ী জেলার মীর মো: আব্দুর রহমানের ছেলে। তিনি হকার্স লীগের কর্মী বলে জানা গেছে।
সাভার মডেল থানার এসআই আশিস কুমার দাস জানান, আটক শাহীন ফুটওভার ব্রিজের ওপর থেকে মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় জনগণ তাকে আটক করেন। শাহীনের দেয়া তথ্যমতে তিনি সাভার পৌর এলাকার ইম্যান্দিপুরে কসমেটিক্সের ব্যবসা করেন।
তিনি আরো জানান, শাহীন পুলিশ হেফাজতে রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








