ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢামেকের নতুন ভবন, যুবকের লাশ উদ্ধার, হাবিবুর রহমান, মো: রিয়াজ মিয়া, সিআইডি ক্রাইম সিন, ময়নাতদন্ত
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। সংগৃহীত

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) নতুন ভবনের নিচতলার মেঝে থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের নতুন ভবনের ওয়ার্ড মাস্টার মো: রিয়াজ মিয়া জানান, দুপুর ১২টার দিকে নতুন ভবনের নিচতলার মেঝেতে এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে ঢামেকের পুলিশ ক্যাম্পে খবর দেয়া হলে পুলিশ এসে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।

তিনি আরো জানান, নিহত যুবকের পরিচয় এখনো জানতে পারিনি বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমাদের ধারণা অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা সিআইডি ক্রাইমসিমকে খবর দিয়েছি প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার পরনে কালো প্যান্ট ও ময়লাযুক্ত শার্ট ছিল।