
দীর্ঘ অপেক্ষার পর উইকেট এনে দিয়েছিলেন মুমিনুল হক, জুবাইর হামজাকে ফিরিয়ে ভেঙেছিলেন ২০২ রানের জুটি। এবার সেই জুটির আরেক ব্যাটসম্যান মার্কাস অ্যাকারম্যানকে ফিরিয়ে দিলেন হাসান মাহমুদ। তাই স্বস্তি ফিরেছে বাংলাদেশ শিবিরে।
৫৪.১ ওভারে হতাসকিন আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান। আউট হওয়ার আগে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে নিয়ে গেছেন ১৫৭ রানে। ওয়ানডে মেজাজে মাত্র ১৬৪ বলে ২১ চার ও ১ ছক্কায় এই ইনিংস খেলেন তিনি।
এর আগে ইনিংসের শুরুতে এইডেন মার্করামকে (৪) ফিরিয়ে প্রথম আঘাতটি হেনেছিলেন হাসান। এরপর অ্যাকারম্যান ও জুবায়ের হামজার ব্যাটে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় উইকেটে দুজন গড়েন ২০২ রানের বড় জুটি। চাপে পড়ে যায় দল।
নিয়মিত বোলারদের কেউই যখন দ্বিতীয় উইকেটটি এনে দিতে পারছিলেন না, তখন শেষ পর্যন্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ভরসা হয়ে আসেন মুমিনুল হক। নিজের প্রথম ওভারেই জুবায়ের হামজাকে ফিরিয়ে ভাঙেন ২০২ রানের জুটি।
এরপর আরো আগ্রাসী হয়ে উঠেন অ্যাকারম্যান। টেম্বা বাভুমার সাথে মাত্র ৬২ বলে যোগ করেন ৬১ রান। যেখানে ৩২ বলে ৫০ রানই ছিল তার। ছুটছিলেন দ্বিশতকের দিকে। তবে সেই পথে বাধ সাধলেন হাসান।
এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার রান ৫৮ ওভারে ৩ উইকেটে ২৭৮। বাভুমা ১৭ ও ম্যাথু ব্রিজটকে ২ রানে ব্যাট করছেন। লিড নিতে তাদের চাই আরো ২২৩ রান।
উল্লেখ্য, প্রথম ইনিংসে তাওহীদ হৃদয়ের ১৩৭ ও লিটন দাসের ১২০ রানের সুবাদে ৪০০ রান করেছিল বাংলাদেশ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








