
দুর্দান্ত শতকের পর ১২০ রানে থামলেন লিটন দাস। ডেন প্যাটারসনের শর্ট বলে পুল করতে গিয়ে ক্যাচ দিয়েছেন তিনি। ১৭৯ বলের ইনিংসে ১৪টি চার ও একটি ছক্কা মেরেছেন লিটন।
তিনি যখন আউট হন, তখন ৯৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৮ উইকেটে ৩৭০ রান।
তবে, লিটন দাসের পর হাসান মাহমুদকেও ফিরিয়ে দিয়েছেন ডেন প্যাটারসন। শর্ট বলে হুক করতে গিয়ে টপ এজ হয় হাসানের ব্যাটে। উইকেটকিপার রায়ান রিকেলটন সামনে এগিয়ে এসে ক্যাচটি তালুবন্দি করেন।
২৪ বলে ৩টি চারে ১৬ রান করে ফিরেছেন হাসান। দ্বিতীয় দিনে এটি প্যাটারসনের তৃতীয় উইকেট। এর আগে মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসকে ফিরিয়েছেন তিনি। বাংলাদেশের এখন শেষ উইকেট জুটি। চার শ’ রানের খুব কাছাকাছি অবস্থান করছে টাইগাররা। চার শ’-তে পৌঁছানোর লড়াইয়ে শেষ দুই ব্যাটারের ওপরই ভরসা করতে হচ্ছে সফরকারীদের।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








