এনসিএল
এনসিএল। সংগৃহীত

আগামী ৩ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া প্রথম-শ্রেণির টুর্নামেন্ট ‘ন্যাশনাল ক্রিকেট লিগ’ (এনসিএল)-এর ২৮তম আসরের জন্য আট বিভাগীয় দল চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১৭ নভেম্বর পর্যন্ত চলা চার দিনের ম্যাচের এই টুর্নামেন্টে ‘সিঙ্গেল রাউন্ড-রবিন’ পদ্ধতিতে সাতটি করে ম্যাচ খেলবে আটটি বিভাগীয় দল। সাত রাউন্ডে মোট ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 

দলগুলোতে বেশ কয়েকজন অভিজ্ঞ ও বর্তমান জাতীয় দলের খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এশিয়ান গেমসে অংশ নেওয়ায় জাতীয় দলের কিছু খেলোয়াড় প্রথম রাউন্ড মিস করতে পারেন। 

প্রথম রাউন্ডের সূচি অনুযায়ী, খুলনা-বরিশাল, চট্টগ্রাম-রাজশাহী, সিলেট-ময়মনসিংহ এবং রংপুর-ঢাকা মুখোমুখি হবে।

আটটি বিভাগীয় দল :

বরিশাল বিভাগ : ইফতেখার হোসেন ইফতি (অধিনায়ক), জাওয়াদ আবরার, মো: রাফসান আল মাহমুদ, মো: সালমান হোসেন ইমন, ওবি আহমেদ নোবেল, হাফিজুর রহমান, আবদুল্লাহ সিফাত, মো: শামসুল ইসলাম অনিক, মো: তানভীর ইসলাম, মঈন খান, মঈনুল ইসলাম, মোজাম্মেল হাসান শাকিল, তৌহিদুল ইসলাম রাসেল, মো: শহিদুল ইসলাম, রুয়েল মিয়া।

চট্টগ্রাম বিভাগ : ইরফান শুক্কুর (অধিনায়ক), শাহাদাত হোসেন দীপু, মাহমুদুল হাসান জয়, সাদিকুর রহমান, শামীম পাটোয়ারী, তাসামুল হক, সাব্বির হোসেন শিকদার, হাসান মুরাদ, আশরাফুল হাসান রোহান, মো: রুবেল, আহমেদ শরীফ, ফাহাদ হোসেন, ইরফান হোসেন, এনামুল হক আশিক, মো: শাহ পরান সোহেল।

ঢাকা বিভাগ : মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন (অধিনায়ক), জিসান আলম, মার্শাল আইয়ুব, নাঈম শেখ, আশিকুর রহমান শিবলী, আরিফ আহমেদ, তৈয়বুর রহমান পারভেজ, ইয়াসিন হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, এনামুল হক, সুমন খান, আনিসুল ইসলাম ইমন, সালাউদ্দিন শাকিল, রিপন মণ্ডল, তৌফিক আহমেদ।

খুলনা বিভাগ : মোহাম্মদ মিথুন (অধিনায়ক), আনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, আজিজুল হাকিম তামিম, কালাম সিদ্দিকী আলেন, সামিউন বশির রাতুল, ইমরানুজ্জামান, নাহিদুল ইসলাম, শেখ পারভেজ জীবন, টিপু সুলতান, রাকিব আলী হাওলাদার, সফর আলী, আব্দুল হালিম, মেহেদি হাসান রানা। 

ময়মনসিংহ বিভাগ : রকিবুল হাসান (অধিনায়ক), আব্দুল মজিদ, মো: ফাহিম, রনি চৌধুরী, মো: আল আমিন, মোসাদ্দেক হোসেন সৈকত, মুনিম শাহরিয়ার, খালিদ হাসান, মাহফিজুল ইসলাম, আরিফুল ইসলাম, আরিফুল হাকিম রনি, আবু হায়দার রনি, আসাদুল্লাহ হিল গালিব, আল-আমিন হোসেন, রিজান হোসেন।

রাজশাহী বিভাগ : প্রীতম কুমার (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেরব হাসান ওহিন, হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন, নাঈম আহমেদ, শাকির হোসেন শুভ্র, সানজামুল ইসলাম, নিহাদুজ্জামান, ওয়াসি সিদ্দিক, রহিম, একরামুজ্জামান, শফিকুল ইসলাম, আলী মোহাম্মদ ওয়ালিদ, মোহর শেখ অন্তর। 

রংপুর বিভাগ : আকবর আলী (অধিনায়ক), অনিক সরকার সেতু, জাহিদ জাবেদ, নবীন ইসলাম, আলাউদ্দিন বাবু, মিম মোসাদ্দেক, আবু হাশিম, স্বাধীন ইসলাম, ইকবাল হোসেন, মাহমুদুল হাসান লিমন, হাসিবুল হোসেন সিয়াম, আবদুল্লাহ আল মামুন, মেহেদী হাসান, চৌধুরী মো: আল রিজওয়ান, শাহরিয়ার আল আমিন। 

সিলেট বিভাগ: জাকির হাসান (অধিনায়ক), অমিত হাসান, তৌহিদুল ইসলাম ফেরদৌস, আশরাফুল হাসান রিয়াদ, মুবিন আহমেদ দিশান, সৈকত আলী, তানভীর হোসেন সজীব, আসাদুল্লাহ আল গালিব, শাহানুর রহমান, নাঈম আহমেদ, নাবিল সামাদ, নাঈম হোসেন সাকিব, তোফায়েল আহমেদ, মহিউদ্দিন তারেক ও অনিক দেব বার্মা। বাসস