
যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ ‘ম্যান অব দ্য সেঞ্চুরি গ্লোবাল পাওয়ার অ্যাওয়ার্ডস-২০২৬’ অর্জন এবং সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট শিল্পপতি ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা প্রদান ও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে লিডিং ইউনিভার্সিটি পরিবার।
শনিবার (১০ অক্টোবর) দিনব্যাপী সংবর্ধনা ও জন্মদিনের শুভেচ্ছা প্রদানসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ড. সৈযদ রাগীব আলীকে গার্ড অব অনার দেয়া হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে একটি নার্গিস ফুলের চারা রোপন করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১-এ বেলা ১১টার দিকে যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ ‘ম্যান অব দ্য সেঞ্চুরি গ্লোবাল পাওয়ার অ্যাওয়ার্ডস-২০২৬’ অর্জন এবং সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. সৈয়দ রাগীব আলীকে অভিনন্দন ও সংবর্ধনা প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই, ভিসি প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন, রাগীব রাবেয়া ফাউন্ডেশনের সদস্য মিসেস সাদিকা জান্নাত চৌধুরী, সৈয়দ আব্দুল আজমাইন হাই, লিডিং উনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ রাফে হাই, সৈয়দ আব্দুল হান্নান, সৈয়দ সরফরাজ নেওয়াজ আলী, লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য ও প্রাইমএশিয়া ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. এ এন এম মেশকাত উদ্দিন, লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো: রেজাউল করিম, রেজিস্ট্রার মো: মফিজুল ইসলাম, প্রক্টর মো: মাহবূবুর রহমান, ছাত্রকল্যাণ উপদেষ্টা প্রফেসর ডা: মো: আব্দুল মজিদ মিয়া, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো: লুৎফর রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ কবির আহমেদ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা, আইন বিভাগের বিভাগীয় প্রধান মো: আব্দুল্লাহ আল-মামুন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মিসেস শাম্মী আক্তার, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ মহসিন আলী, ইসলামিক স্টাডিস বিভাগের বিভাগীয় প্রধান মো: জিয়াউর রহমান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অমিত চক্রবর্তী, ইইই বিভাগের বিভাগীয় প্রধান মো: নিয়াজ মোর্শেদুল হক এবং বিশ্বাবিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। অনুষ্ঠানে রাগীব নগর এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন মো: আব্দুল রকিব, এনামুল হক মাক্কূ, মো: জালাল আহমেদ প্রমুখ।
এ সময় ড. সৈয়দ রাগীব আলী বলেন, ‘সিলেট অঞ্চলে শিক্ষার আগ্রযাত্রাকে আরো এগিয়ে নিতে সবাইকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করতে হবে। দক্ষ মানবসম্পদ তৈরি করতে হলে সাধারণ শিক্ষার পাশাপাশি গবেষণা ও কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে।’
তিনি আরো বলেন, ‘পূণ্যভূমি সিলেটে রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। তাই দেশ এবং দেশের বাইরের পর্যটকদের আকৃষ্ট করতে পর্যটন শিল্পের উন্নয়নে যোগাযোগ ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন করতে সরকার এবং সিলেটবাসীকে এগিয়ে আসতে হবে এবং গুরুত্ব সহকারে কাজ করতে হবে।’
তিনি সিলেটের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা এবং উন্নত যোগাযোগ ও নান্দনিক পর্যটন পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আজীবন কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবার সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নির্বাচন-২০২৬-এ ড. সৈয়দ রাগীব আলী বিপুল ভোটে সভাপতি ও তার প্যানেলে সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল আহাদ বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








