
নেত্রকোনার মদনে সুপারি গাছ থেকে পড়ে মিজানুর রহমান (২৫) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে পুকুর থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
মিজানুর মদন পৌর শহরের আদর্শ কারিগরী বাণিজ্য কলেজ এলাকার রোকন মিয়ার ছেলে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিজানুর বুধবার রাতে কোনো এক সময় নেশাগ্রস্ত অবস্থায় মদন পৌর শহরের বিকাশ বৈশ্যের বাড়ির পুকুরপাড়ের সুপারি গাছে উঠেছিল এবং সুপারি গাছ ভেঙ্গে পুকুরপাড়ের গার্ডওয়ালে পড়ে যায়। ধারণা করা হচ্ছে সেখানেই তার মৃত্যু হয়। সুপারি গাছের গোড়ায় জুতা ও মাদক পাওয়া গেছে।
নিহতের বাবা রোকন মিয়া জানান, বুধবার রাত ১০টার দিকে ভাত খেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি মিজানুর। এ নিয়ে কারোর বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই।
মদন থানার ওসি সালাউদ্দিন করিম জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় সুপারি গাছে উঠেছিল ও সুপারিশ গাছ ভেঙ্গে নিচে পড়ে তার মৃত্যু হয়েছে। তার বাবা রোকন মিয়া ও তার আত্মীয় স্বজনের এ নিয়ে কোনো অভিযোগ নেই।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








