
ময়মনসিংহের মুক্তাগাছায় নিজ ঘরের বারান্দায় বসে ক্ষেতের কচু পরিষ্কার করার সময় বজ্রপাতে মজিবর রহমান (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মা মরিয়ম বেগম আহত হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার ১ নম্বর দুল্লা ইউনিয়নের কামারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে বৃষ্টি শুরু হওয়ায় ঘরের বারান্দায় বসে কচু পরিষ্কার করছিলেন মজিবর। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই ঘটনায় আহত মজিবরের মা মরিয়ম বেগমকে চেচুয়া বাজারের ব্র্যাক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মজিবরের চার বছরের একটি ছেলে ও এক মাসের কন্যাসন্তান রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








