টেপেন্টাডল, গ্রেফতার
টেপেন্টাডলসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। নয়া দিগন্ত

নাটোরের নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ১৯০ পিস টেপেন্টাডলসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

Advertisement

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে নলডাঙ্গা থানাধীন কালিগঞ্জ চৌরাস্তা মোড়ে মুগ্ধ দধি ও মিষ্টান্ন ভান্ডারের সামনে ফাঁকা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন মো: আজম আলী (৩৫) ও মো: আব্দুল লতিফ (৫৫)। 

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে নলডাঙ্গা উপজেলার কালিগঞ্জ চৌরাস্তা মোড়ে মুগ্ধ দধি ও মিষ্টান্ন ভান্ডারের সামনে ফাঁকা সড়কে অভিযান পরিচালনা করা হয়। নলডাঙ্গা থানার ডিউটিরত জরুরি কর্মকর্তা ও সঙ্গীয় পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে ঘটনাস্থলে থাকা আজম ও আব্দুলকে আটক করা হয়। পরে তাদের কাছে তল্লাশি চালিয়ে ১৯০ পিস টাপেন্টাডল উদ্ধার করা হয়। গ্রেফতার দুজনের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় মাদক মামলা করা হয়েছে। পরে তাদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়।

নলডাঙ্গা থানার ওসি মনোয়ার জাহান জানান, মাদকদ্রব্যের বিরুদ্ধে তাদের অভিযান নিয়মিতভাবে চলবে। একই সাথে মাদকসংক্রান্ত অপরাধে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত থাকবে।