হেরোইন, আটক
হেরোইনসহ তিনজনকে আটক করা হয়েছে নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে ১৫০ পুরিয়া হেরোইনসহ তিনজনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বেজগাঁও এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন শরীয়তপুরের পালং থানার তুলাতলা গ্রামের নিরব হোসেন (১৯), লৌহজং উপজেলার মালির অংক গ্রামের শিহাব (২৪) ও বেজগাঁও গ্রামের মো: শহিদুল ইসলাম (৪৫)।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা ডিবি পুলিশের ওসি ইশতিয়াক আশফাক রাসেল নয়া দিগন্তকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১১টার দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) রিজাউল কাজী সঙ্গীয় ফোর্সসহ লৌহজং থানাধীন বেজগাঁও এলাকায় ইটের সলিং রাস্তায় একটি অভিযান পরিচালনা করেন। এ সময় নিরব, শিহাব ও শহিদুলকে ১৫০ পুরিয়া হেরোইনসহ আটক করা হয়। 

এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।