বজ্রপাতে কৃষকের মৃত্যু
বজ্রপাতে কৃষকের মৃত্যু ছবি: প্রতীকী

নেত্রকোনার খালিয়াজুরীতে বজ্রপাতে মো: শফিকুল ইসলাম (২৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামসংলগ্ন হাওরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষক শফিকুল ইসলাম মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামের ইসহাক মিয়ার ছেলে। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বৃষ্টির মধ্যে হাঁস নিয়ে শফিকুল হাওরে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির উদ্দিন নয়া দিগন্তকে জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।