
বিমানবন্দরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসেডেন্টকে যেভাবে অভ্যর্থনা জানিয়েছেন সেটি সাধারণ কোনো অভিবাদন নয়। এটি অত্যন্ত সুপরিকল্পিত এবং একটি কূটনৈতিক বার্তা বহন করে বলেই মনে করা হচ্ছে।
প্রেসিডেন্ট হিসেবে এই প্রথম বিমানবন্দরে কোনো বিদেশী নেতাকে অভ্যর্থনা জানাতে আসলেন শি জিনপিং। এক্ষেত্রে তিনি ট্রাম্পের অতীত কর্মকাণ্ডের অনুকরণ করছেন বলেই মনে করা হচ্ছে।
আরো পড়ুন : ঢাকায় আশ্রয় নেয়া আ’লীগ নেতাকর্মীদের জন্য দুঃসংবাদ
চলতি বছরের শুরুতে ওয়াশিংটন বিমানবন্দরে চীনের প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানাতে নিজেই উপস্থিত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। আর এবার চীনা নেতাও সেটিই করলেই।
আরো পড়ুন : বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর প্রচার, যা বলল বিএনপি
এ ছাড়া, শি এ ব্যাপারেও অবগত রয়েছেন যে, ব্যক্তিগত স্বীকৃতি, আনুষ্ঠানিকতা এবং মর্যাদাকে যথেষ্ট গুরুত্ব দেন ট্রাম্প।
ফলে এই দায়িত্ব অন্য কাউকে না দিয়ে, চীনা প্রেসিডেন্ট নিজেই মার্কিন নেতাকে সম্মান দিয়ে, তাকে গুরুত্বপূর্ণ অনুভব করাচ্ছেন।
আরো পড়ুন : সহিংসতায় জড়িত আ’লীগ নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান
এক্ষেত্রে শি আশা করতে পারেন যে, সদিচ্ছার এই ইঙ্গিতটি দুই দেশের মধ্যে বাণিজ্য, তাইওয়ান ও প্রযুক্তি নিয়ে আলোচনার পথ সুগম করবে।
সূত্র : বিবিসি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








