বইমেলা
একুশে বইমেলা ৭ জানুয়ারি থেকে শুরু হবে। ফাইল ছবি

অমর একুশে বইমেলা ২০২৭ আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হবে। বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

এতে বলা হয়, গত ১৩ অক্টোবর সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। 

প্রকাশক-প্রতিনিধিদের সাথে অমর একুশে বইমেলা ২০২৭ আয়োজন বিষয়ক ওই সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা: জাহেদ উর রহমান ও মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আগামী ৭ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলার সময় নির্ধারিত হয়।