কালিয়াকৈরে বাসের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকা নিহত

একটি যাত্রীবাহী বাস তার বহনকারী রিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হন।

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

Location :

Kaliakior
সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষিকা নিহত
সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষিকা নিহত |প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈরে বাসের চাকায় পিষ্ট হয়ে মাহমুদা আক্তার (৪৩) নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার লতিফপুর বাসস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদা আক্তার উপজেলার ঢোলসমুদ্র গ্রামের মশিউর রহমান বিপ্লবের স্ত্রী। মৃত্যুকালে তিনি স্বামী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

জানা যায়, মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষে প্রস্তুতিমূলক কুচকাওয়াজ তদারকির জন্য নিজ কর্মস্থল টান সূত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে তিনি লতিফপুর বাসস্টেশনে পৌঁছান। এ সময় একটি যাত্রীবাহী বাস তার বহনকারী রিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।