শ্রীনগরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

চারিগাঁও গ্রামের দরিদ্র পরিবারের ওই শিশুটিকে কৌশলে নিজ ঘরে ডেকে নেয় বখাটে যুবক জিসান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।

আব্দুর রকিব, শ্রীনগর (মুন্সীগঞ্জ)

Location :

Munshiganj
গ্রেফতার ধর্ষণের ঘটনায় অভিযুক্ত জিসান
গ্রেফতার ধর্ষণের ঘটনায় অভিযুক্ত জিসান |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পাঁচ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে জিসান (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

এর আগে, মঙ্গলবার (১০ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের চারিগাঁও গ্রামে ওই ধর্ষণের ঘটনা ঘটে। পরে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার মিডফোর্ড হাসপাতালে রেফার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চারিগাঁও গ্রামের দরিদ্র পরিবারের ওই শিশুটিকে কৌশলে নিজ ঘরে ডেকে নেয় বখাটে যুবক জিসান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর শিশুটির অস্বাভাবিক আচরণ দেখে পরিবারের সদস্যরা জিজ্ঞাসাবাদ করলে সে বিষয়টি খুলে বলে।

এ সময় স্থানীয়রা জিসানকে আটক করলেও পরে ওই যুবকের বাবা মনির হোসেন এসে তাকে সেখান থেকে নিয়ে যায়। এরপর থেকে বাবা-ছেলে দু’জনই পলাতক ছিলেন।

এলাকাবাসী জানায়, শিশুটির বাবা-মায়ের মধ্যে ডিভোর্স হয়ে যাওয়ায় শিশুটি তার মায়ের সাথে নানি বাড়িতে বসবাস করে। দরিদ্র মা খুব কষ্টে শিশুটিকে নিয়ে দিন পার করছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জুয়েল মিয়া বলেন, এ ঘটনায় থানায় ধর্ষণ মামলার রুজু করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।