লোড হচ্ছে...
ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের ওপর স্থলপথে অবরোধ আরোপের প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্পকে। সম্প্রতি মার্কিন ‘টাস্কফোর্স আইরন গেট’ গঠন এই পরিকল্পনার অংশ হলেও এটি প্রকৃত কৌশল থেকে নজর ঘোরানোর ধোঁয়াশাও হতে পারে।
২ ঘণ্টা ৫০ মিনিট আগে

ওয়াইনেট সূত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ইরানের সাথে চলমান কূটনৈতিক আলোচনা থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প উল্লেখ করেন যে ইরানের সাথে কোনো চুক্তির প্রয়োজন নেই এবং এর পরিবর্তে তিনি ভ্যান্সকে ডেমোক্র্যাট-শাসিত অঙ্গরাজ্যগুলোর দুর্নীতি ও অপরাধ দমনে পূর্ণ মনোযোগ দিতে বলেছেন। এর আগে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, প্রধান মধ্যস্থতাকারী হিসেবে ভ্যান্স ইরানের শীর্ষ কর্মকর্তাদের সাথে সরাসরি বৈঠকের বিষয়টি বিবেচনা করছিলেন।
৯ ঘণ্টা ৫৪ মিনিট আগে

রাজধানীর শাহবাগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, দেশে চলমান নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস প্রতিহত করতে দেশের গণতন্ত্রকামী মানুষ ও রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করছে।
১০ ঘণ্টা ২ মিনিট আগে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী সাদিক কায়েম বৃহস্পতিবার ফেসবুক পোস্টে বলেছেন, বিএনপি সরকারের নীরব প্রশ্রয়ে দেশজুড়ে তাণ্ডব চালাচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীরা।
১৩ ঘণ্টা ৫ মিনিট আগে

ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ফ্যাসিবাদী শক্তি আর ফিরবে না; এআই অপপ্রচার রুখে দেওয়াসহ ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা ও উন্নয়নকাজ এগিয়ে চলছে।
১৫ ঘণ্টা ৬ মিনিট আগে

পরিত্যক্ত বাড়ি থেকে ১১টি বোমা উদ্ধার করা হয়েছে।
১৭ ঘণ্টা ৫৫ মিনিট আগে

‘সরকারি দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে প্রকৌশলীদের উপহার গ্রহণের পক্ষে প্রতিমন্ত্রীর এমন বক্তব্য অত্যন্ত অনভিপ্রেত, দায়িত্বজ্ঞানহীন ও দুর্নীতিকে উৎসাহিত করার শামিল।’
১৮ ঘণ্টা ১২ মিনিট আগে

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক শীর্ষ ইরানি নিরাপত্তা কর্মকর্তার সাথে সরাসরি আলোচনার বিষয়টি বিবেচনা করছেন। মার্কিন ও মধ্যপ্রাচ্যের অজ্ঞাতনামা কর্মকর্তাদের বরাত দিয়ে 'দ্য ওয়াল স্ট্রিট জার্নাল' এ তথ্য জানিয়েছে।
১ দিন আগে

ইসরাইলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানে সম্ভাব্য সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছেন 'ইয়াশার' পার্টির নেতা গাডি আইজেনকোট। নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত জাতীয় নিরাপত্তা ইস্যুতে অতিরিক্ত সতর্কতা ও দায়িত্বশীলতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন তিনি।
১ দিন আগে

এনবিআরের প্রাথমিক হিসাব অনুসারে, চার মাসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি টাকার চলতি মূল্যে ৬ শতাংশের নিচে। অথচ আগের অর্থবছরের একই সময়ে প্রবৃদ্ধি ছিল ১৬ শতাংশের বেশি; অর্থাৎ রাজস্ব আদায় বাড়লেও সেই বৃদ্ধির গতি উল্লেখযোগ্যভাবে কমেছে।
১ দিন আগে

‘জনগণের কষ্টার্জিত অর্থের প্রতিটি পয়সার সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে সরকার কঠোর নজরদারি রাখছে। এমনভাবে প্রকল্প প্রণয়ন করা হচ্ছে, যাতে প্রতিটি বিনিয়োগ থেকে যথাযথ সুফল পাওয়া যায় এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।’
১ দিন আগে

জলবায়ু সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিশ্বনেতাদের সম্মিলন ঘটে। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা একে অপরের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানও বিশ্বনেতাদের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় ও সংক্ষিপ্ত আলাপচারিতায় অংশ নেন।
১ দিন আগে

পবিত্র রমজানে বাজারে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে চাল, ডাল, চিনিসহ ১০টি প্রয়োজনীয় খাদ্যপণ্য আমদানিতে সর্বোচ্চ ৯০ দিনের বিলম্বিত মূল্য পরিশোধ (ইউসেন্স) সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১ দিন আগে

ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা স্থগিতের ট্রাম্পের ঘোষণাকে মার্কিন জনগণের বিজয় বলেছেন নিউ ইয়র্ক স্টেট সিনেটে নির্বাচিত প্রথম ফিলিস্তিনি-আমেরিকান অ্যাবার কাওয়াস। করের টাকা যুদ্ধে না দিয়ে স্থানীয় উন্নয়নে বরাদ্দের দাবি জানান তিনি।
২ দিন আগে

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে ইমপিচ করার উদ্যোগ রিপাবলিকানরা রুখে দিয়েছেন। ইরান যুদ্ধ পরিচালনার জেরে সৃষ্ট ক্ষোভ ও মধ্যবর্তী নির্বাচনের চাপের মুখেও এই প্রস্তাব হাউস জুডিশিয়ারি কমিটিতে পাঠানো হয়েছে।
২ দিন আগে

নেতানিয়াহুর সাবেক উপদেষ্টা নির্ হেফেৎজ দাবি করেছেন, গাদি আইজেনকোটের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনায় আতঙ্কে আছেন নেতানিয়াহু। ক্ষমতা হারানো ও আইনি সুরক্ষা শেষ হওয়ার ভয়ে আইজেনকোটের কাছে নেতানিয়াহু নতি স্বীকার বা সমঝোতা করতে পারেন।
২ দিন আগে

‘এ জন্য কমিশন ও রাষ্ট্রের নীতিনির্ধারকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আদালত, গণমাধ্যম ও দুদকের সব কর্মকর্তা-কর্মচারীসহ আমার দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাদের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সবাই আমার জন্য দোয়া করবেন।’
২ দিন আগে

চট্টগ্রামের পটিয়ায় শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ সমাবেশ। আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে বিচার না হলে সারাদেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের।
২ দিন আগে

শরীফ উদ্দিন গত ২৫ অক্টোবর আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে চাকরিতে পুনর্বহালের জন্য আবেদন করেন। গত ৫ নভেম্বর অনুষ্ঠিত কমিশনের ১৩/২০২৬ নম্বর সভায় তার আবেদনটি পর্যালোচনা করে অপসারণের আগের আদেশ প্রত্যাহার করা হয়। প্রধান কার্যালয় থেকে জারি করা আদেশে তাকে পুনরায় চাকরিতে বহাল করা হয়।
২ দিন আগে

ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন সৌদি ও কাতার ইরান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায়, তবে যুক্তরাষ্ট্র সামরিক অভিযানে প্রস্তুত। অন্যদিকে ইরানের নিরাপত্তা কর্মকর্তা মহসেন রেজাই কাল্পনিক আলোচনার 'ভুয়া খবর' তৈরি বন্ধের আহ্বান জানান।
৩ দিন আগে


