লোড হচ্ছে...
হরমুজ প্রণালী খুলে দেয়ার বিনিময়ে ৮ বিলিয়ন ডলারের ইরানি সম্পদ মুক্ত করার খবর অস্বীকার করেছে তেহরান। ইরান জানিয়েছে, তারা কেবল পূর্বঘোষিত সাতটি শর্তের কাঠামোর মাধ্যমেই যেকোনো আলোচনায় অংশ নেবে।
৩ দিন আগে

উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ায় চিকিৎসাধীন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আগামী ১১ নভেম্বর তার মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হবে। সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
৩ দিন আগে

দুদকের অনুসন্ধানে প্রথম ঘটনায় এক কোটি এক লাখ ৪১ হাজার ১২০ টাকা এবং দ্বিতীয় ঘটনায় ২৩ কোটি ৬৯ লাখ ৩০ হাজার ১১৯ টাকা ক্ষতিসাধনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
৩ দিন আগে

অক্টোবরে কৃষি খাতের সম্প্রসারণের গতি আরো বেড়েছে। এ খাতের পিএমআই ৬ পয়েন্ট বেড়ে ৬১ দশমিক ২-এ উন্নীত হয়েছে। এ নিয়ে টানা ১৪ মাস ধরে কৃষি খাতে সম্প্রসারণ অব্যাহত রয়েছে।
৩ দিন আগে

শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের সাথে আলোচনা ছাড়া কোনো নীতিমালা চাপিয়ে দেয়া যাবে না। তাদের দাবি বিবেচনায় নিয়ে শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা করে নতুন দিকনির্দেশনা দিতে হবে।
৩ দিন আগে

ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযানের সম্ভাবনা অত্যন্ত কম বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি সম্পাদনে তেহরানের ব্যাকুলতা, তাদের ধ্বংসপ্রাপ্ত প্রতিরক্ষা ব্যবস্থা এবং তীব্র অর্থনৈতিক সংকটের কারণেই যুক্তরাষ্ট্র এই অবস্থান নিয়েছে।
৪ দিন আগে

ইসরাইলে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ ‘ইয়াশার’ পার্টির নেতা গাডি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। নেসেটের ৬৭ জন আইনপ্রণেতার সমর্থনে ম্যান্ডেট পেয়ে তিনি ‘জাতীয় জরুরি সরকার’ গঠনের আহ্বান জানিয়েছেন।
৪ দিন আগে

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২৯তম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি বিদায়ী পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের স্থলাভিষিক্ত হলেন, যিনি ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার পদে যোগ দিচ্ছেন।
৪ দিন আগে

৭ নভেম্বরের চেতনায় সরকার ও বিরোধী দল মিলে সমৃদ্ধ দেশ গড়ার আহ্বান জানান সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সিলেট প্রেসক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি এ বক্তব্য দেন।
৪ দিন আগে

নোয়াখালীতে ৭ নভেম্বর উপলক্ষে সমাবেশে বিএনপির জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ বিরোধী দলকে আন্দোলনের ভয় না দেখিয়ে দেশের স্বার্থে সরকারকে সহযোগিতার আহ্বান জানান।
৪ দিন আগে

সরকারি অর্থের অপচয় ও দুর্নীতির সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে কঠোর অবস্থান স্পষ্ট করে একই সাথে বর্তমান সরকারের আমলেও কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করেছে কমিটি।
৪ দিন আগে

ইরানি অর্থনীতি অবরোধের মার্কিন নীলনকশা নিছক ‘শব্দের কারসাজি’ : আইআরজিসি
৪ দিন আগে

রোহিঙ্গা সমস্যাকে একটি রাজনৈতিক সঙ্কট উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, সমাধানকল্পে আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে মিয়ানমারের সব স্টেকহোল্ডারের ওপর চাপ সৃষ্টি করতে হবে। এছাড়া মিয়ানমার সরকার ও আরাকান আর্মির সাথেও বাংলাদেশ যোগাযোগ রাখছে।
৪ দিন আগে

চট্টগ্রাম ও মোংলা বন্দর কনটেইনার হ্যান্ডলিংয়ে সক্ষমতার সীমায় পৌঁছেছে। বড় জাহাজ ঢুকতে না পারায় বঙ্গোপসাগরে বাংলাদেশের সামুদ্রিক অবস্থান দুর্বল। সিঙ্গাপুর ও কলম্বোর মতো বন্দরে ট্রান্সশিপমেন্টের কারণে খরচ, সময় ও ঝুঁকি তিনটিই বাড়ে। তাই গভীর সমুদ্রবন্দর শুধু বাণিজ্যিক প্রকল্প নয়, আঞ্চলিক যোগাযোগ বাড়ানো ও অর্থনৈতিক নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ।
৪ দিন আগে

ইসরাইলের নির্বাচনে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নির্দেশিত ইরানের বিরুদ্ধে একটি গোপন সামরিক অভিযান আইডিএফ প্রধানের আপত্তির মুখে পড়ে এবং মার্কিন হস্তক্ষেপে তা ভণ্ডুল হয়ে যায়।
৫ দিন আগে

ইসরাইলবিরোধী অবস্থান সত্ত্বেও মিশিগানে ৫০%-এর বেশি ইহুদি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট সিনেটর আবদুল আল-সাইয়িদ। তবে অন্যান্য ডেমোক্র্যাট প্রার্থীর চেয়ে ইহুদি এলাকায় তিনি লক্ষণীয়ভাবে কম ভোট পান এবং কিছু ইহুদি ভোটার রিপাবলিকানদের সমর্থন করেন।
৫ দিন আগে

পারস্য উপসাগরীয় উপকূলে রহস্যজনক বিস্ফোরণের মধ্যেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা ও পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করতে কাতারের মধ্যস্থতায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পর্দার অন্তরালে তৎপরতা চালাচ্ছেন।
৫ দিন আগে

ইসরাইলের সাবেক সেনাপ্রধান গাডি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট হারজোগ। সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর বাইরে থেকে পাওয়া সমর্থনের ওপর ভর করে তিনি সরকার গঠনের চেষ্টা করছেন।
৫ দিন আগে

‘বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানায়ক, একজন ভালো মানুষ ও একজন সফল রাষ্ট্রনায়ক।’
৫ দিন আগে

কানাডায় বসে ৪ নভেম্বর সকালে আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের খবর দেখছিলাম। মিশিগানে আবদুল এল-সায়েদ নির্বাচনে জিতেছেন। দেশটির ইতিহাসে তিনি প্রথম মুসলিম সিনেটর। এই মানুষটির বিরুদ্ধে প্রেসিডেন্ট...
৫ দিন আগে


