লোড হচ্ছে...
আজ সোমবার বাংলাদেশে দিন ও রাত সমান। আজ সূর্যোদয় ও সূর্যাস্তের মধ্যে পার্থক্য ঠিক ১২ ঘণ্টা। আজ সূর্যোদয় হবে ৫টা ৪৯ মিনিটে এবং সূর্যাস্তও হবে ঠিক ৫টা ৪৯ মিনিটে। জ্যোতির্বিজ্ঞানের হিসেবে ২৩ সেপ্টেম্বর বিষুব বা ‘অটামাল ইকুইনক্স’ (শরৎকালীন বিষুব) ঘটে থাকে। বাংলাদেশের অবস্থান বিষুব রেখার ঠিক ওপরে নয়, দেশটি ২৪ ডিগ্রি উত্তর অক্ষাংশে। ফলে বিষুব রেখার ওপরে যে দেশগুলো রয়েছে সেই দেশ থেকে বাংলাদেশে সূর্যের দৈনিক গতিপথের কারণে দিন-রাতের দৈর্ঘ্যে সামান্য পার্থক্য হয়ে থাকে।
২৭ দিন আগে


