লোড হচ্ছে...
দেশে গ্যাসের চাহিদা বাড়ছে, অথচ কমছে পুরনো গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন। এ অবস্থায় ব্যয়বহুল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির ওপর নির্ভরতা কমাতে দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রে তিতাস-৩২ ও তিতাস-৩৩ নামে দু’টি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খনন করা হবে। এ জন্য প্রস্তাবিত প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫৯২ কোটি টাকা।
২১ দিন আগে


