লোড হচ্ছে...
মন্ত্রী বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে বর্তমানে উড়োজাহাজ স্বল্পতা রয়েছে। যেকোনো ক্রয় প্রক্রিয়া স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখেই সম্পন্ন করা হবে। তবে জরুরি ভিত্তিতে বিমানের বহরে উড়োজাহাজ যুক্ত করার পদক্ষেপ নেয়া হচ্ছে। হাই লেভেল নেগোশিয়েশন কমিটির সুপারিশের আলোকে সরকার উড়োজাহাজ ক্রয় করবে।
১ দিন আগে
গুড ফ্রাইডে চুক্তি অনুযায়ী, উত্তর আয়ারল্যান্ডের সংখ্যাগরিষ্ঠ মানুষ যুক্তরাজ্য ছেড়ে একীভূত আয়ারল্যান্ডের অংশ হতে চান বলে মনে হলে গণভোট আয়োজন করা যেতে পারে। ১৯৯৮ সালের গুড ফ্রাইডে চুক্তি অনুযায়ী, উত্তর আয়ারল্যান্ডের সাংবিধানিক ভবিষ্যৎ গণভোটের মাধ্যমে নির্ধারণের সুযোগ রয়েছে। সংখ্যাগরিষ্ঠ মানুষ যুক্তরাজ্য ছেড়ে একীভূত আয়ারল্যান্ডের অংশ হতে চান বলে মনে হলে এই গণভোট আয়োজন করা যেতে পারে।
২ দিন আগে
অধ্যাপক ব্রুক নিউম্যান তার ‘দ্য ক্রাউন’স সাইলেন্স’ বইয়ে ব্রিটিশ রাজপরিবারের এই দীর্ঘ ইতিহাস তুলে ধরেছেন। তার গবেষণা অনুযায়ী, রয়্যাল আফ্রিকান কোম্পানি দাসদের শরীরেও নিজেদের চিহ্ন দিত। ডিউক অব ইয়র্কের জন্য ‘ডিওয়াই’ এবং রয়্যাল আফ্রিকান কোম্পানি অব ইংল্যান্ডের জন্য ‘রেস’ চিহ্ন ব্যবহার করা হতো। সিয়েরা লিওনের উপকূলের কাছে শেরব্রো দ্বীপে কোম্পানির এক এজেন্টকে দাসদের ডান বুকে ‘রেস’ চিহ্ন দেয়ার নির্দেশ দেয়া হয়েছিল। শিশুদের তিন বছর বয়সে সেই চিহ্ন দেয়ার কথাও বলা হয়।
২ দিন আগে
রাষ্ট্রপতি শুভেচ্ছা ও অভিনন্দনপত্রের জন্য রাজা তৃতীয় চার্লসের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং ব্রিটিশ হাইকমিশনারের মাধ্যমে রাজার প্রতি শুভেচ্ছা পৌঁছে দেয়ার অনুরোধ জানান।
২ দিন আগে
আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে ই-করপোরেট কর রিটার্ন চালু এবং ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৫ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। একই সঙ্গে ভ্যাট আদায়ে জাতীয় মোবাইল অ্যাপ প্রবর্তন ও করপোরেট করহার কমানোর সুপারিশ করেছে সংগঠনটি। বুধবার (২২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় এসব প্রস্তাব তুলে ধরা হয়। ডিসিসিআইয়ের পক্ষে লিখিত প্রস্তাবনা পাঠ করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সচিব জেনারেল ড. একেএম আসাদুজ্জামান পাটোয়ারী।
২২ এপ্রিল, ২০২৬
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইউনিফর্ম দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ উদ্যোগ বাস্তবায়নে কাজ শুরু হয়েছে এবং বছরে একবার করে শিক্ষার্থীদের ইউনিফর্ম দেয়া হবে।
১৩ এপ্রিল, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসাবে নিয়োগ পেয়েছেন ইসির নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান।
৮ এপ্রিল, ২০২৬
দেশের পুঁজিবাজারকে গতিশীল ও প্রাণবন্ত করতে একগুচ্ছ সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার। পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদি অর্থায়নের প্রধান উৎস হিসেবে গড়ে তুলতে আইনি সংস্কার, নতুন পণ্য চালু এবং স্বচ্ছতা নিশ্চিতের ওপর জোর দেয়া হচ্ছে। এ লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
৬ এপ্রিল, ২০২৬
দেশে হামের প্রাদুর্ভাব না কমা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্ট-এ রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে হামের কারণে সাম্প্রতিক সময়ে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের আবেদনও জানানো হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার পুর্নিমা জাহান সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। এ বিষয়ে আজই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানি হতে পারে বলে জানা গেছে।
২ এপ্রিল, ২০২৬
যুক্তরাজ্যের একটি ট্যাবলয়েড পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, পরমাণু শক্তিচালিত ব্রিটিশ সাবমেরিন 'এইচএমএস অ্যানসন' আরব সাগরে এসে পৌঁছেছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান জোরদার করার হুমকির মধ্যেই এই খবরটি এল।
২২ মার্চ, ২০২৬
রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির আবেদন এবং অতিরিক্ত সময় অনুমোদনের জন্য অনলাইন সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। করদাতারা ই-রিটার্ন সিস্টেমে লগইন করে ‘টাইম এক্সটেনশন’ মেন্যু ব্যবহার করে অনলাইনে রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন।
১৬ মার্চ, ২০২৬
ইরানি রাষ্ট্রদূত সাইয়েদ আলী মৌসাভি ব্রিটেনকে ইরানের ওপর হামলায় জড়িত না হওয়ার সতর্কবার্তা দিয়েছেন। রোববার সম্প্রচারের জন্য নির্ধারিত ‘সানডে উইথ লরা কুইন্সবার্গ ‘ অনুষ্ঠানের এক...
৭ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক ইরানে হামলা শুরুর এক সপ্তাহ পর, মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ক্রমাগত বেড়েই চলেছে। শনিবার ভোরে (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাজধানীতে নতুন করে ব্যাপক বোমাবর্ষণ শুরু হওয়ায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহতদের সংখ্যা বেড়ে অন্তত ১,৩৩২ জনে দাঁড়িয়েছে।
৭ মার্চ, ২০২৬
ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। গতকাল বুধবার সুপ্রিম কোর্টের ছয়জন আইনজীবী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন।
৪ মার্চ, ২০২৬
চলমান যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আটকেপড়া ব্রিটিশ নাগরিকদের উদ্ধারে চার্টার ফ্লাইট পাঠাচ্ছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার পার্লামেন্টের হাউস অফ কমন্সকে বলেছেন, আগামী কয়েক...
৩ মার্চ, ২০২৬
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এই ভোট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন। প্রায় দুই দশকের মধ্যে এই প্রথম একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করা হচ্ছে। শেখ হাসিনার শাসনামলে কঠোরভাবে নিয়ন্ত্রিত নির্বাচন, বিরোধীদের বয়কট এবং দমন-পীড়নের অভিযোগের পর এই নির্বাচন হতে যাচ্ছে। সেই সময় অনেক ভোটার যেমন বিমুখ হয়েছিলেন, তেমনি প্রবাসীরাও দীর্ঘকাল ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে হতাশায় নিমজ্জিত ছিলেন।
৬ ফেব্রুয়ারি, ২০২৬
আয়কর রিটার্ন দাখিলের সময় আরও একমাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন দাখিল করা যাবে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি)...
২৯ জানুয়ারি, ২০২৬
দীর্ঘ আট বছরের বিরতির পর কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে বেইজিং সফরে গেলেন স্যার কিয়ার স্টারমার। গত বৃহস্পতিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকে তিনি দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের তিক্ততা ভুলে একটি "আরও পরিপক্ক এবং বাস্তবসম্মত" (more sophisticated) সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। গুপ্তচরবৃত্তির অভিযোগ এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে গত কয়েক বছরে লন্ডন ও বেইজিংয়ের সম্পর্কে যে ফাটল ধরেছিল, তা মেরামত করাই ছিল এই আলোচনার মূল লক্ষ্য।
২৯ জানুয়ারি, ২০২৬
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। আজ ২৫ জানুয়ারি (রবিবার) সকাল সাড়ে ৯টায় আমিরের বসুন্ধরাস্থ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
২৫ জানুয়ারি, ২০২৬
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট দায়ের করা হয়েছে হাইকোর্টে । রোববার (১৮ জানুয়ারি) শাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। রিটে বলা হয়, নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের আগে সবধরনের নির্বাচন বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে। এ অবস্থায় শাকসু নির্বাচন হতে দেওয়া আইনসংগত নয়। আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন হওয়ার কথা রয়েছে।
১৮ জানুয়ারি, ২০২৬

