লোড হচ্ছে...
ইরানের বিরুদ্ধে টানা ৩৮ দিনের যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলা ‘অপারেশন এপিক ফিউরি’র পর নাটকীয় মোড় নিয়েছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। ইরানের ‘সভ্যতা ধ্বংস’ করে দেওয়ার হুমকির সময়সীমা বেঁধে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে সেই সময়সীমা শেষ হওয়ার মাত্র দুই ঘণ্টা আগে তেহরানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।
৮ এপ্রিল, ২০২৬
ইরান ও যুক্তরাষ্ট্র—দুপক্ষই দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এ খবরে রাজপথে নেমে উল্লাস করেছেন ইরানের রাজধানী তেহরানের বাসিন্দারা। স্থানীয় সময় আজ বুধবার ভোরে তেহরানের পথে পথে মিছিল হয়েছে, স্লোগান হয়েছে।
৮ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে চীনকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। যদিও ২০২৬ সালের প্রথম দুই মাসে দেশটির রপ্তানি আয়ে কিছুটা নেতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে।
৫ এপ্রিল, ২০২৬
সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া ৪৮ ঘণ্টার একটি জরুরি যুদ্ধবিরতির প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছে দেশটির প্রভাবশালী আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়।
৪ এপ্রিল, ২০২৬
ইরানে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ পাইলটকে উদ্ধারে তৎপর হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী।
৪ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্সে নীলুফার ইয়াসমিন (৪৮) নামে এক বাংলাদেশি নারীকে হত্যার ঘটনায় অভিযুক্ত রোলবার্ট জোয়াচিন (৪০)কে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডটি ঘটেছে স্থানীয় সময় গত বৃহস্পতিবার সকালে ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র বুলেভার্ডের একটি গ্যাস স্টেশনে। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ঘটনার সূত্রপাত ঘটে গত মঙ্গলবার। রোলবার্ট জোয়াচিন এটিএম বুথ থেকে টাকা তুলতে ব্যর্থ হলে নীলুফার ইয়াসমিনের কাছে টাকা দাবি করেন। নীলুফার তাকে জানান যে এটিএম-এর দায়ভার তার নয়। ক্ষিপ্ত হয়ে জোয়াচিন চলে গেলেও বৃহস্পতিবার ভোরে ফের গ্যাস স্টেশনে এসে হামলা চালান।
৪ এপ্রিল, ২০২৬
ফুটবল বিশ্বকাপের উত্তেজনা মাঠে শুরু হওয়ার আগেই টিকিটের বাজারে উত্তাপ ছড়াচ্ছে। আসন্ন বিশ্বকাপের ৪৮টি অংশগ্রহণকারী দল চূড়ান্ত হওয়ার পর নতুন করে টিকিট বিক্রি শুরু করেছে...
২ এপ্রিল, ২০২৬
ইউক্রেনীয় বাহিনীকে আগামী দুই মাসের মধ্যে দনবাস অঞ্চল থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহারের চূড়ান্ত সময়সীমা বা আল্টিমেটাম দিয়েছে রাশিয়া। কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট-এর এক প্রতিবেদনে এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
২ এপ্রিল, ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬ শুধু আরেকটি বিশ্বকাপ নয়, এটি হতে যাচ্ছে নতুন ফরমেট, নতুন সুযোগ ও নতুন প্রতিযোগিতার এক বড় মঞ্চ। এখন চোখ মাঠে গড়ানোর অপেক্ষায়।
২ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাডার লাস ভেগাসের উত্তরে একটি সামরিক প্রশিক্ষণ এলাকায় একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে পাইলট নিরাপদে বিমানের বাইরে বের হতে পেরেছেন এবং হালকা চোটের জন্য চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
১ এপ্রিল, ২০২৬
দেশের আদিবাসী বা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ সংখ্যালঘু নন; তারা এ দেশের সমঅধিকারভুক্ত নাগরিক এবং রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ। বলেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির অসাম্প্রদায়িক রাজনীতিতে আদিবাসীসহ সব ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ দেশের উন্নয়ন ও অগ্রগতির অংশীদার বলে তিনি মত প্রকাশ করেন।
৩১ মার্চ, ২০২৬
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে পুলিশি সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৩১ মার্চ, ২০২৬
পাবনায় চারদিনের সরকারি সফরের দ্বিতীয় দিন রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আড্ডায় মিলিত হন। সন্ধ্যা সাতটার কিছু সময় পর তিনি পাবনা প্রেসক্লাবে পৌঁছান। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এবং ক্লাবের জীবন সদস্য স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু।
৩০ মার্চ, ২০২৬
রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন চারদিনের সরকারি সফরে তার নিজ জেলা পাবনায় পৌঁছেছেন। শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৪০ মিনিটে বঙ্গভবন থেকে হেলিকপ্টার যোগে তিনি পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
২৮ মার্চ, ২০২৬
বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়, আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক যাতে বাংলাদেশ পুলিশ বাহিনী পায় সেজন্য সরকার কাজ করে যাচ্ছে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীতে ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, "পুলিশ কোনো বিশেষ দলের লাঠিয়াল বাহিনী নয়, পুলিশ হবে জনগণের বন্ধু।" তিনি পুলিশ বাহিনীকে দলীয় প্রভাব মুক্ত করে আধুনিক, সেবাধর্মী এবং মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন এবং জনগণের কাছে সেবা নিশ্চিত করতে সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন।
২৮ মার্চ, ২০২৬
নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গত বছরের ৮ ও ৯ সেপ্টেম্বর সংগঠিত ভয়াবহ ‘জেন-জি’ বিক্ষোভ দমনে সহিংসতা ও প্রাণহানির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকালে ভক্তপুরের গুন্ডু এলাকায় অবস্থিত নিজ বাসভবন থেকে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে এবং পরবর্তীতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে হেফাজতে নেওয়া হয়। নবনির্বাচিত প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহর শপথ গ্রহণের মাত্র একদিন পর এই পদক্ষেপ নিল নেপাল পুলিশ।
২৮ মার্চ, ২০২৬
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আগামী ৭ ও ৮ এপ্রিল ভারতের রাজধানী দিল্লি সফর করবেন। এই সফরের মাধ্যমে তিনি মরিশাসের পোর্ট লুইসে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দেওয়ার আগে দিল্লিতে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। ফেব্রুয়ারিতে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর এটি বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সফরের প্রথম দিনেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক হতে পারে। এছাড়া ভারতের অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক নিয়ে আলোচনা চলছে।
২৮ মার্চ, ২০২৬
চারদিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। শনিবার (২৮ মার্চ) রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মোঃ লুৎফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ...
২৭ মার্চ, ২০২৬
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দাবি করেছেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে ইসলামাবাদকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে।
২৬ মার্চ, ২০২৬
চার সপ্তাহের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফার শান্তি প্রস্তাবে আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। তেহরানের এই জবাবের বিষয়টি প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি, সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার জানিয়েছে।
২৬ মার্চ, ২০২৬

