লোড হচ্ছে...
রাজনৈতিক সংস্কারের বিভিন্ন সনদে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে বারবার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল- সংসদকে কার্যকর করা হবে, বিরোধী দলকে দেয়া হবে উপযুক্ত প্রাতিষ্ঠানিক স্থান এবং প্রতিষ্ঠা করা হবে এক ভারসাম্যপূর্ণ আইনসভা। তবে বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে দেখা যায়, জাতীয় সংসদের বিগত কার্যক্রম, সংসদীয় কমিটির গঠন এবং কার্যপ্রণালী বিধির প্রয়োগে সনদের সেই শুভ প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন ঘটেনি; বরং বিরোধী দলের ঝুড়িতে জমা হয়েছে শুধুই ‘শূন্য প্রাপ্তির খাতা’।
১ দিন আগে


