লোড হচ্ছে...
‘বর্তমানে দেশের ৫০০টি উপজেলার মধ্যে ১৫১টি উপজেলায় প্রায় ৩১ লাখ শিক্ষার্থী প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছে। এই প্রকল্প বিদ্যালয়ে চার থেকে ১০ বছর বয়সী শিশুদের উপস্থিতি ও প্রাতিষ্ঠানিক শিক্ষা ধরে রাখার জন্য যথেষ্ট। আগামী ২০২৭ সাল থেকে ৫০০টি উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক কোটি ১০ লাখ শিশু মিড ডে মিল পাবে।’
৩৭ মিনিট আগে

ডা. জাহিদ হোসেন বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিশুশ্রম প্রতিরোধ এবং দরিদ্র পরিবারের শিশুদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে ‘খাদ্যের বিনিময়ে শিক্ষা’ কর্মসূচি ও উপবৃত্তি চালু করেছিলেন। বর্তমান সরকার তারই ধারাবাহিকতায় মিড ডে মিল কর্মসূচি চালু করেছে এবং সব শিক্ষার্থীর জন্য একই ধরনের পোশাক, জুতা ও স্কুল ব্যাগ প্রদানের লক্ষ্যে কাজ করছে। এই উদ্যোগ কোনো নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ না রেখে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দেয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।’
২ দিন আগে


