লোড হচ্ছে...
‘বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন জাপানের প্রধানমন্ত্রী। এরপর দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।’
৪ ঘণ্টা ১১ মিনিট আগে

‘ঢাকা থেকে কক্সবাজার রুটে ট্রেনের ব্যাপক চাহিদা থাকলেও লোকোমোটিভ ও কোচের স্বল্পতার কারণে এতদিন পর্যাপ্ত ট্রেন চালানো সম্ভব হয়নি। যাত্রীদের সুবিধা বাড়াতে নতুন ট্রেন চালুর উদ্যোগ নেয়া হয়েছে। মহানগর প্রভাতী চালুর মধ্য দিয়ে এ রুটে ট্রেন চলাচলে নতুন সুযোগ তৈরি হবে।’
৪ ঘণ্টা ৪২ মিনিট আগে

বৈঠকে জাপানের সহায়তায় চলমান বৃহৎ উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার ওপর গুরুত্ব দেয়া হয়। পাশাপাশি অনুমোদনের অপেক্ষায় থাকা অগ্রাধিকারমূলক প্রকল্পগুলোর অনুমোদন ও বাস্তবায়ন দ্রুত করার বিষয়েও আলোচনা হয়।
৫ ঘণ্টা ৪১ মিনিট আগে

প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে ঢাকায় ইয়োহেই সাসাকাওয়ার সাথে অনুষ্ঠিত বৈঠকের কথা এ সময় স্মরণ করেন। বাংলাদেশে মানবিক সহায়তা, শিক্ষা ও জনস্বাস্থ্য খাতে সাসাকাওয়ার দীর্ঘদিনের অবদানের জন্য তাকে ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী।
৫ ঘণ্টা ৫৪ মিনিট আগে

‘বাংলাদেশের বর্তমান সরকারের প্রতি আন্তর্জাতিক মহলের আগ্রহ রয়েছে। জাপানের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং জাপানি বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর জাপান সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
৬ ঘণ্টা ১৮ মিনিট আগে

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সাথে সর্বদলীয় মতামতের ভিত্তিতে ঐকমত্য কমিশনে গৃহীত প্রস্তাব অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানিয়েছেন তিনি।
৬ ঘণ্টা ৮ মিনিট আগে

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, নৈতিক ও ধর্মীয় শিক্ষা থেকে দূরে সরে যাওয়ার কারণে সমাজে অবক্ষয় বাড়ছে। এ অবস্থা থেকে উত্তরণে শিক্ষাব্যবস্থায় ধর্মীয় শিক্ষার গুরুত্ব বাড়াতে হবে।
৮ ঘণ্টা ৪৩ মিনিট আগে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাথে সাক্ষাৎ করেছেন উইনরক ইন্টারন্যাশনালের গ্লোবাল প্রেসিডেন্ট ও সিইও মাকসুদা মাকসুদি। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে মানব...
৮ ঘণ্টা ৪২ মিনিট আগে

সোমবার (২৬ অক্টোবর) ঢাকায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দুবাইয়ের ক্রাউন প্রিন্স, উপ-প্রধানমন্ত্রী এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রী শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এ আমন্ত্রণ জানান।
৯ ঘণ্টা ৫ মিনিট আগে

সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্থলাভিষিক্ত হয়ে ২০০৭ সালের সেপ্টেম্বর থেকে এক বছর জাপানের নেতৃত্ব দেন ফুকুদা। আবের প্রথম দফার প্রধানমন্ত্রিত্ব মাত্র ১২ মাস স্থায়ী হয়েছিল।
১০ ঘণ্টা ১৭ মিনিট আগে

১৯৯৬ সাল থেকে বিভিন্ন মেয়াদে ১৯ বছর ক্ষমতায় থাকা এই নেতা সামরিক সাফল্যকে নির্বাচনী সমর্থনে রূপ দেয়ার চেষ্টা করছেন। তবে জনরোষ, অর্থনৈতিক চাপ, আন্তর্জাতিক বিচ্ছিন্নতা এবং সম্ভাব্য জোটসঙ্গীর সঙ্কট তার সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
১০ ঘণ্টা ২৯ মিনিট আগে

প্রধানমন্ত্রী বলেন, ‘জাপানের সাবেক প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকাকালে তারো আসো বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ধারাবাহিকভাবে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা রেখেছেন। বাংলাদেশের সাথে তার দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পৃক্ততা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।’
১৪ ঘণ্টা ৪ মিনিট আগে

সোমবার বাংলাদেশ সময় রাত ১২টা ১০ মিনিটে সীমিতসংখ্যক সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে জাপানের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।
১৯ ঘণ্টা ২৩ মিনিট আগে

চার দিনের এই সফরে প্রধানমন্ত্রী জাপানের প্রধানমন্ত্রীর সাথে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া প্রধানমন্ত্রী জাপানের বড় কোম্পানি ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ ও বিভিন্ন শিল্প ও জ্বালানি স্থাপনা পরিদর্শন করবেন। তিনি ‘জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরাম’-এ মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।
১ দিন আগে

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি বলেন, বাইরের শক্তিগুলো কেবল ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করতে এ অঞ্চলে অবস্থান করছে এবং এতে নিরাপত্তাহীনতা আরো বাড়ছে। ইরানের নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক দেশগুলোর নিজস্ব উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
১ দিন আগে

তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এবং রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের কাছে চিঠি পাঠানো হয়েছে। রোববার (২৫ অক্টোবর) কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার স্বাক্ষরিত চিঠিতে অভিযুক্ত শিক্ষার্থীর মন্তব্যকে হিংসাত্মক ও আক্রমণাত্মক হিসেবে উল্লেখ করে এ চিঠি দেয়া হয়।
১ দিন আগে

রোববার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ থেকে ৪ নভেম্বর ক্যারিবীয় দেশ অ্যান্টিগা ও বারবুডায় এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
১ দিন আগে

প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রীর সাথে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয়...
১ দিন আগে

‘এটি রাজনৈতিক সমঝোতা ও আন্দোলনের মূল অঙ্গীকার ছিল। সর্বোচ্চ আদালত থেকে ত্রয়োদশ সংশোধনী সম্পর্কিত যে রায় বিচারপতি এ বি এম খায়রুল হক দিয়েছিল সেটা বাতিল করেছে এবং জুডিশিয়ালি সেটা রিভাইভ (পুনর্বহাল) করেছে।’
১ দিন আগে

দুর্গাপূজা সম্পর্কে তিনি বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল।
১ দিন আগে


