লোড হচ্ছে...
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষা নিশ্চিত করতে উন্নত দেশের আদলে ব্যাগ, জুতা, বই, পোশাক ও দুপুরের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। শিক্ষকদের শতভাগ বেতন নিশ্চিত করতেও বর্তমান সরকার কাজ করছে।
১ দিন আগে

‘গামের্ন্টস শ্রমিকদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল শুক্রবার থেকে ওএমএস-এর চাল দেয়া শুরু করেছেন। এই চাল প্রতি শুক্রবার দেয়া হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এর ধারাবাহিকতা চলবে।’
১ দিন আগে

‘বাংলাদেশে সাধারণত ব্রেস্ট ক্যান্সার, কলোরেক্টাল ক্যান্সার ও ওরাল ক্যান্সারে আক্রান্তের সংখ্যা বেশি। এসব ক্যান্সার প্রতিরোধে প্রাথমিক পর্যায়ে সচেতনতা তৈরি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
১ দিন আগে

‘নগরীর জলাবদ্ধতা নিরসনে একটি বড় প্রকল্প হাতে নেয়া হচ্ছে। এ প্রকল্পের একটি অংশ হিসেবে সুরমা নদীর তীর সংরক্ষণ করে প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ হাঁটার পথ নির্মাণের পরিকল্পনা রয়েছে।’
১ দিন আগে

‘সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের পড়াশোনা শেষ করে শিক্ষার্থীরা যেন অন্তত একটি কর্মমুখী দক্ষতা নিয়ে বের হতে পারে, সে ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।’
১ দিন আগে

সরকার ইতোমধ্যে দেশের প্রতিটি বিভাগীয় শহরে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। পাশাপাশি ক্যান্সার প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, নিয়মিত স্ক্রিনিং এবং দ্রুত রোগ নির্ণয়ের সুযোগ নিশ্চিত করা হবে।
১ দিন আগে

‘সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের অভ্যন্তরে নির্মাণাধীন ক্যান্সার হাসপাতাল ও কমপ্লেক্সের কাজ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেয়া হয়েছে। হাসপাতালটি চালু হলে সেখানে অতিরিক্ত প্রায় ৪০০ থেকে ৪৫০ জন রোগী চিকিৎসাসেবা পাবেন।’
১ দিন আগে

সভায় ঢাকা শহরের পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনার জন্য গঠিত কমিটির কার্যক্রম, এ পর্যন্ত বাস্তবায়িত উদ্যোগ এবং সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।
১ দিন আগে

সরকারের প্রধান হিসেবে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তিনি প্রথমবারের মতো ‘দ্য মুসলিম ৫০০’-এর ‘পলিটিক্যাল’ বা রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে অন্তর্ভুক্ত হয়েছেন।
১ দিন আগে

১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে আপিলের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সেই সময়সীমা পার হয়ে গেলে আইন অনুযায়ী আপিলের সুযোগ থাকে না। এটি শেখ হাসিনার বাবার প্রণীত আইন। সেই আইনের বিধান সবার ক্ষেত্রেই প্রযোজ্য।
১ দিন আগে

মন্ত্রী নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার ও উন্নয়নকাজ পরিদর্শন করেন।
২ দিন আগে

মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এবং তাদের ভবিষ্যৎ পথচলা সুগম করতে জেলা পরিষদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে।
২ দিন আগে

দেশব্যাপী ফ্লাইট চলাচল বন্ধের ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি, এক সাংবাদিক এমন প্রশ্ন তোলার পর মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি (স্বরাষ্ট্রমন্ত্রী) মার্কওয়েইন মুলিন জানিয়েছেন, প্রেসিডেন্ট এ পরিস্থিতি মোকাবিলায় ‘সম্পূর্ণভাবে যুক্ত’ রয়েছেন।
২ দিন আগে

খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সৌহার্দ্য ও পারিবারিক বন্ধন সুদৃঢ় করে। এর মাধ্যমে একটি সুস্থ, মেধাবী ও সুশৃঙ্খল প্রজন্ম গড়ে তোলা সম্ভব। তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রেখে সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি জানান, দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ এবং উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে এবং খুব শিগগিরই বরুড়া উপজেলা স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম গ্রহণ করা হবে।
২ দিন আগে

‘ডিসেম্বরের প্রথম সপ্তাহেই আমরা এটি মন্ত্রণালয়ে জমা দেওয়ার আশা করছি। আমরা যদি চূড়ান্তকরণ প্রক্রিয়া শেষ করে জাতীয় পর্যটন কাউন্সিলের অনুমোদন নিতে পারি, তাহলে জানুয়ারি থেকেই এর বাস্তবায়ন শুরু করার লক্ষ্য রয়েছে আমাদের।’
২ দিন আগে

চট্টগ্রামের লোহাগাড়ায় কঠিন চীবর দানোৎসবে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন বলেছেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের জন্য নিরাপদ এবং সবাইকে নিয়ে অসাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ গড়তে বিএনপি অঙ্গীকারবদ্ধ।
২ দিন আগে

দিনাজপুরের বিরামপুরে ২ হাজার ৫০০ কৃষকের মাঝে সার এবং শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও সাইকেল বিতরণ করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, সরকার মানুষের কল্যাণে নিরলস কাজ করছে।
২ দিন আগে

‘ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন। একইসাথে যারা এখনো এ রোগে আক্রান্ত হননি, তাদেরও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ এবং শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে সচেষ্ট থাকা উচিত।’
২ দিন আগে

‘একটা সময় বিএনপি সম্পর্কে সমাজে এমন একটি ধারণা প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছিল যে বিএনপি মানেই সনাতন ধর্মাবলম্বী ও সংখ্যালঘুবিরোধী। কিন্তু সময়ের বিবর্তনে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের চিন্তা ও দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে। তিনি বলেন, তার নির্বাচনী এলাকায় সনাতন ধর্মাবলম্বীরা তাকে বিপুলভাবে সমর্থন করেছেন এবং বিএনপিকে ভোট দিয়েছেন। এটি প্রমাণ করে, মানুষ পরিবর্তনশীল এবং মানুষকে প্রগতিশীল চিন্তার দিকে এগিয়ে যেতে হবে।’
২ দিন আগে

‘মাদক, বিভিন্ন অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। এ লক্ষ্যে আগামী প্রজন্মের উপযোগী খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে।’
২ দিন আগে


