লোড হচ্ছে...
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীকে একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে ভোট দিয়ে শেষে এ আহ্বান জানান। তিনি বলেন, ‘আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি আমরা সারাদিনব্যাপী। সবাই উৎসব করি এবং নিশ্চিতভাবে গণভোট দেবেন।’
১২ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুলশান মডেল হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া দশটার দিকে তিনি ভোট দেন।
১২ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্দিষ্ট একটি দল ওভার অ্যাম্বিশিয়াস। তারা অনৈতিক পন্থা অবলম্বন করে ক্ষমতায় আসার জন্য উদগ্রীব হয়ে আছে। বৃহস্পতিবার কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জিএমসি ইনিস্টিউটে ভোটা দেরার আগে তিনি এসব কথা বলেন।
১২ ফেব্রুয়ারি, ২০২৬
ভারতের আসামের বাসিন্দা ৫০ বছর বয়সী ফজীলা খাতুনের এই প্রশ্ন। তিনি বলেন, ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে তো আমাদের নাগরিকত্বই শেষ হয়ে যাবে। চিন্তায় ঘুমাতে পারিনা, কোন কিছু খেতে পারি না, চিন্তায় ভালো লাগে না। ঘর বাড়ি ভেঙে দেওয়ার পরে এখন যদি নাগরিকত্বও না থাকে, তাহলে আমরা কোথায় যাব?
১০ ফেব্রুয়ারি, ২০২৬
জনপ্রিয় ইসলামি স্কলার আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশের নৃশংসতার পাশাপাশি সরকারের নীরবতার নিন্দা জানিয়ে বলেছেন- “আয় হাদীর লাশ নিয়ে যা” -এরচেয়ে বড় শ্লেষ জুলাই-পরবর্তী সময়ে আর হয়নি”! ফেসবুৃকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন মাওলানা সাইফুল্লাহ।
৭ ফেব্রুয়ারি, ২০২৬
শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনা তদন্তের জন্য আগামী ৮ ফেব্রুয়ারি (রোববার) জাতিসংঘে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার। সেজন্য ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সবাইকে শান্ত থাকতে বলেছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক থেকে লাইভে এসে তিনি এ কথা বলেন।
৬ ফেব্রুয়ারি, ২০২৬
ছাত্র নেতৃত্বাধীন সেই আন্দোলনে শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হওয়ার তিন দিন পর, বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস দেশের অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার কাঁধে ভার ছিল ১,৪০০-এর বেশি মানুষের প্রাণহানির পর এক রক্তাক্ত ও ক্ষতবিক্ষত রাষ্ট্রকে স্থিতিশীল করার। বর্তমানে ৮৫ বছর বয়সী ইউনূস তার লক্ষ্যকে সীমিত কিন্তু উচ্চাভিলাষী হিসেবে নির্ধারণ করেছিলেন। তার লক্ষ্য ছিল—একটি গ্রহণযোগ্য নির্বাচনী প্রক্রিয়া ফিরিয়ে আনা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষার মাধ্যমে পুনরায় স্বৈরতন্ত্রের পথ বন্ধ করতে প্রয়োজনীয় সংস্কারের ওপর ঐকমত্য তৈরি করা।
৫ ফেব্রুয়ারি, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম শহীদ নজির আহমদের ৮২তম শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছেন বাংলাদেশ ছাত্রপক্ষ। সোমবার (২ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্রপক্ষ'র কেন্দ্রীয়...
২ ফেব্রুয়ারি, ২০২৬
ঢাকা-১৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী আল্লামা মামুনুল হকের রিকশা প্রতীকের সমর্থনে নারী সমর্থকদের এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ মিছিলে তারা মন্তব্য...
১ ফেব্রুয়ারি, ২০২৬
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া এবং এর পেছনে আইসিসি-র (ICC) ভূমিকা নিয়ে এবার সরব হয়েছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার শাসনব্যবস্থা এবং দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা করেছেন তিনি।
২৭ জানুয়ারি, ২০২৬
জোর করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে তাদের অবস্থা আগের চেয়েও খারাপ হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।
২৭ জানুয়ারি, ২০২৬
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। এই সংবেদনশীল সময়ে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও...
২৬ জানুয়ারি, ২০২৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসন (চকরিয়া–পেকুয়া) থেকে দলের সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়; এটি একটি গণহত্যাকারী, ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তি। আওয়ামী লীগের কখনোই রাজনৈতিক চরিত্র ছিল না।’
২৬ জানুয়ারি, ২০২৬
আগামী ২৮ জানুয়ারির মধ্যে সব লিড এজেন্সিকে মক্কা-মদিনায় বাড়িভাড়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এখনো অনেক লিড এজেন্সি এ বছরের হজযাত্রীদের বাড়িভাড়া চুক্তি করেনি। এসময়ের মধ্যে বাড়িভাড়া না করলে হজযাত্রীরা হজ পালন করতে পারবেন না জানিয়ে গত ২৪ জানুয়ারি সব লিড ও সমন্বয়কারী এজেন্সির কাছে চিঠি পাঠিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
২৬ জানুয়ারি, ২০২৬
নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর জোহরান মামদানির শাসনকৌশল নিয়ে তার সমর্থক ও সমালোচক—উভয় পক্ষেরই প্রবল কৌতূহল ছিল। বিশেষ করে ৩৪ বছর বয়সী এই ‘ডেমোক্র্যাটিক স্যোশালিস্ট’ নেতা শপথ গ্রহণের সময় যে তেজদীপ্ত ভাষণ দিয়েছিলেন, তা ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। তিনি বলেছিলেন, "উগ্রবাদী তকমা পাওয়ার ভয়ে আমি আমার নীতি বিসর্জন দেব না।" তবে দায়িত্ব নেওয়ার প্রথম কয়েক সপ্তাহে মামদানিকে দেখা গেছে বেশ সতর্ক এবং মেপে পা ফেলতে।
২০ জানুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সোমবার...
১৯ জানুয়ারি, ২০২৬
আজ সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা–এ। রোববার দুপুর পৌনে ১২টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াত এ তথ্য জানায়।
১৮ জানুয়ারি, ২০২৬
দেশীয় স্পিনিং শিল্পকে টিকিয়ে রাখা এবং তৈরি পোশাক রপ্তানিতে স্থানীয়ভাবে উৎপাদিত কাঁচামালের ব্যবহার বাড়াতে ১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানিতে বন্ডেড ওয়্যারহাউজ সুবিধা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় মনে করছে, এই সিদ্ধান্ত কার্যকর হলে টেক্সটাইল খাতের ভারসাম্য ফিরবে এবং এলডিসি উত্তরণের পর আন্তর্জাতিক বাণিজ্যের নতুন বাস্তবতায় দেশের প্রস্তুতি আরও শক্ত হবে।
১৮ জানুয়ারি, ২০২৬
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রায় দুই ঘণ্টা সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সাক্ষাৎ শেষে তিনি গুলশানের উদ্দেশে যমুনা ত্যাগ করেন।
১৬ জানুয়ারি, ২০২৬
আজ সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে বিএনপি'র একটি সূত্র ও প্রধান উপদেষ্টার প্রেস উইং।
১৫ জানুয়ারি, ২০২৬

