লোড হচ্ছে...
বিশেষ কমিটির সামনে মূল প্রশ্ন শুধু কোন অনুচ্ছেদ সংশোধন হবে তা নয়; বরং রাষ্ট্রের নির্বাহী, আইনসভা ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য কিভাবে নির্ধারিত হবে, ভবিষ্যৎ সরকারগুলোর ক্ষমতা ব্যবহারের সীমা কোথায় থাকবে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কিভাবে অধিক জবাবদিহির মধ্যে আসবে- এসব বিষয়ও আলোচনার কেন্দ্রে রয়েছে।
১৬ দিন আগে

এই পুরো প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে আছে নির্বাচন কমিশন। অবাধ ও নিরপেক্ষ ভোটনির্ভর করে নির্বাচন কমিশনের সাহসিকতা, নিরপেক্ষতা এবং আইন প্রয়োগের সক্ষমতায়। নির্বাচন কমিশন স্বাধীনভাবে এবং শক্ত হাতে আইন প্রয়োগ করতে পারলে নির্বাচনের প্রতি মানুষের আস্থা বাড়ে। আমাদের নির্বাচন কমিশনকেও সেই ভূমিকা পালন করতে হবে। মনোনয়ন, প্রচার, ভোট গ্রহণ, ভোট গণনা, ফল ঘোষণা— প্রতিটি ধাপে সমান সুযোগ নিশ্চিত করতে হবে
১৬ দিন আগে

বৈঠকে দুই দেশের সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, চলমান রোহিঙ্গা সঙ্কটের সমাধান এবং বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণে উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধান ও কূপ খননের ওপর গুরুত্বারোপ করা হয়।
১৬ দিন আগে

‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা সকল জঘন্য অপরাধের ঘটনা দ্রুততম সময়ে উদ্ঘাটন করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করতে পেরেছি।’
১৬ দিন আগে

গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ ও একটি সিএনজি উদ্ধার করা হয়।
১৮ দিন আগে

১৯৪৭ সালে জাতি-স্বাতন্ত্র্যের ভিত্তিতে বাংলাকে ভাগ করে যে মানচিত্র তৈরি করা হয়, সে ভূখণ্ড আজ বাংলাদেশ নামে পরিচিত। এ মানচিত্র তথা এই ভূখণ্ডের সংরক্ষণকে আজকের বাংলাদেশের বাঙালি মুসলমানরা নিজেদের নিরাপত্তায় অপরিহার্য বিবেচনা করেন। এ ভূখণ্ড ঘিরে তাদের ভৌগোলিক স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংরক্ষণের সংগ্রাম। আর এ ভূখণ্ডের মানুষের জাতিসত্তার বিকাশ ঘটেছে তাদের হাজার বছরের সংগ্রামী ঐতিহ্যে লালিত সুচিহ্নিত জীবনদৃষ্টির ভিত্তিতে। সে জীবনদৃষ্টির নাম ইসলাম। ইসলাম জীবনদৃষ্টি এ এলাকার মানুষের যে সত্তা নির্মাণ করেছে, সেই সত্তাকে অবলম্বন করে বিকশিত হয়েছে আমাদের রাষ্ট্রসত্তা। এই আত্মপরিচয়, ভাব ও গৌরব নিয়েই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই আত্মপরিচয়, ভাব ও গৌরব আমাদের জাতিসত্তার ভিত্তি। আমাদের জাতিসত্তার এ ভিত যতদিন অটুট থাকবে, আমরা আমাদের স্বাধীন, মর্যাদাপূর্ণ, গৌরবদীপ্ত অস্তিত্ব ততদিন অক্ষুণ্ন রাখতে সক্ষম হব।
১৮ দিন আগে

ভারত থেকে পণ্য আমদানি কমে যাওয়ায় চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে গত দুই অর্থবছরে রাজস্ব আদায়ে বড় ধরনের ধস নেমেছিল। ২০২২-২৩ অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আদায় কমেছে প্রায় ৪৮ কোটি টাকা। একই সময়ে পণ্য আমদানির পরিমাণও ব্যাপকভাবে কমে যায়। এর প্রভাব পড়ে বন্দরকেন্দ্রিক শ্রমিক, সিঅ্যান্ডএফ ব্যবসায়ী, পরিবহন মালিক-শ্রমিকসহ স্থানীয় ব্যবসা-বাণিজ্যে।
১৮ দিন আগে

কারী মোহাম্মদ সুলাইমান কাসেমী বিগত প্রায় ৫০ বছর ধরে এই মসজিদে ইমাম ও খতিব হিসেবে কর্মরত ছিলেন। তার ইন্তেকালের মাধ্যমে ঐতিহাসিক এই প্রতিষ্ঠানটির সমৃদ্ধ ইতিহাসের একটি অধ্যায়ের সপাপ্তি হলো।
১৮ দিন আগে

৩০ বলে সেঞ্চুরি করে আফগানদের নাভিশ্বাস উঠিয়ে দেন অভিষেক শর্মা। যা ভারতীয় ব্যাটসম্যানের মধ্যে কম বলে সেঞ্চুরির রেকর্ড।
১৯ দিন আগে

বিশেষ সংবাদদাতা সৌরবিদ্যুৎ প্রকল্পে ব্যবহৃত যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানিতে করের বোঝা ১৭ শতাংশ থেকে কমিয়ে মাত্র ১ শতাংশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল প্রকাশ...
১৯ দিন আগে

জিও ফেন্সিং প্রযুক্তি সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, এটি মানচিত্রের ওপর নির্দিষ্ট ভৌগোলিক সীমানা নির্ধারণের একটি প্রযুক্তি। এ ব্যবস্থায় প্রতিটি ভূমি অফিস বা কার্যালয়ের চারপাশে নির্দিষ্ট ব্যাসার্ধের একটি ভার্চুয়াল সীমানা নির্ধারণ করা হবে। কোনো কর্মকর্তা বা কর্মচারীর মোবাইল ফোনের অবস্থান ওই নির্ধারিত সীমানার মধ্যে থাকলেই মোবাইল অ্যাপে উপস্থিতি নিবন্ধনের সুযোগ সক্রিয় হবে। ফলে কর্মস্থলের বাইরে অবস্থান করে হাজিরা দেয়ার সুযোগ থাকবে না।
১৯ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নিহত পুলিশ কর্মকর্তার পরিবারের সার্বিক কল্যাণে ইতোমধ্যে পুলিশ অধিদফতরের কল্যাণ তহবিল থেকে ৬ লাখ টাকার আর্থিক অনুদান দেয়া হয়েছে। এছাড়া নিহতের পারিবারিক ব্যবসা সচল রাখার সুবিধার্থে ‘কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড’ থেকে প্রয়োজনীয় ঋণসহ সার্বিক সহায়তার ঘোষণা দেয়া হয়েছে।
১৯ দিন আগে

ডিজিটাল ও সাইবার স্পেসে অপরাধের দ্রুত বিবর্তনের প্রেক্ষাপটে সরকার পুলিশ সদরদফতর, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং বিভাগীয় পর্যায়ে আধুনিক সাইবার সিকিউরিটি ইউনিট ও ল্যাব স্থাপনের পরিকল্পনা করছে।
২০ দিন আগে

দুর্বল আইনের ফাঁক গলে যেন অপরাধীরা পার না পেতে পারে, সে জন্য প্রয়োজনীয় আইনি সংস্কার ও নতুন আইন প্রণয়নে সরকার কাজ করে যাচ্ছে।
২০ দিন আগে

সভায় জামায়াতের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে সহযোগী সদস্য ফরম পূরণ করে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ জামায়াতে যোগদান করেন।
২০ দিন আগে

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। বুধবার স্পিকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ...
২০ দিন আগে

বর্তমানে পুলিশ বাহিনীতে প্রকৌশল, আইটি বা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের অনেক সদস্য কর্মরত রয়েছেন। তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে একজন অ্যাডিশনাল আইজিপির নেতৃত্বে সাইবার সিকিউরিটি ইউনিট প্রতিষ্ঠার পরিকল্পনা চলছে।
২১ দিন আগে

‘প্রয়োজনে বিদেশ থেকে ট্রেইনার এনে বা প্রয়োজনীয় আধুনিক সুবিধা গড়ে তুলে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করা হবে, যাতে পুলিশ বাহিনী সাইবার স্পেসসহ যেকোনো অপরাধ মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুত থাকতে পারে।’
২১ দিন আগে


