লোড হচ্ছে...
জাতিসঙ্ঘের ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রস্পেক্টস-এর পরিসংখ্যান অনুসারে, বিশ্বের মোট জনসংখ্যার ৪৫ শতাংশ শহরাঞ্চলে বসবাস করে এবং ২০৫০ সাল নাগাদ বৈশ্বিক জনসংখ্যা বৃদ্ধির প্রায় দুই-তৃতীয়াংশই ঘটবে শহরগুলোতে। একই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তিন কোটি ৬৬ লাখেরও বেশি জনসংখ্যা নিয়ে ঢাকা বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল নগর। অন্য দিকে জাতিসঙ্ঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ২০২৬ সালের জাতীয় নগর ফোরামের তথ্যানুযায়ী, বাংলাদেশের নগর অর্থনীতি দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৬৫ শতাংশ জোগান দেয়। তবে এই বিরাট অর্থনৈতিক অবদানের বিপরীতে ঢাকার বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাপন পরিণত হয়েছে এক নিরবচ্ছিন্ন সংগ্রাম ও সঙ্কটে।
১ ঘণ্টা ৪৫ মিনিট আগে


