লোড হচ্ছে...
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য কেবল শিশুদের বিদ্যালয়ে নিয়ে আসা নয়, বরং প্রতিটি শিশুর জন্য মানসম্মত ও কার্যকর শিখন নিশ্চিত করা। শিক্ষার্থীদের মৌলিক সাক্ষরতা ও সংখ্যাগত দক্ষতার পাশাপাশি সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তা এবং ভবিষ্যৎ জীবনের প্রয়োজনীয় দক্ষতা গড়ে তোলার ওপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রাথমিক শিক্ষাকে সময়োপযোগী ও ভবিষ্যৎমুখী করে গড়ে তুলতে নিরলস কাজ চলছে।’
৫ দিন আগে

বাংলাদেশের ইতিহাস কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর ইতিহাস নয়; এটি আমাদের দেশের, আমাদের জাতির এবং আমাদের পরিচয়ের ইতিহাস। আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন বাংলাদেশীর প্রথম পরিচয় বাংলাদেশ। তাই নিজের দেশ, দেশের জন্ম, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। নতুন প্রজন্ম যেন দেশের ইতিহাস সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারে, সে লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।
৯ দিন আগে

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘হবিগঞ্জের প্রাথমিক শিক্ষার অবস্থান দেশের মধ্যে সর্বনিম্ন—এমন ধারণা সঠিক নয়। তবে এ জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। এস এম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪০০-এর বেশি শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়টির কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করে তিনি মানসম্মত পাঠদান লক্ষ্য করেছেন।’
১২ দিন আগে

একটি ভালো সমাধান শুধু কাগজে-কলমে আকর্ষণীয় হলেই হবে না; বাস্তবে তা কার্যকর করা সম্ভব কি না এবং কী পরিমাণ জনবল বা অর্থের প্রয়োজন হবে- তা সুস্পষ্টভাবে তুলে ধরতে হবে।
১৬ দিন আগে

শিক্ষকদের নিয়মিত মূল্যায়ন ও অ্যাসেসমেন্টের ওপর জোর দিয়ে ববি হাজ্জাজ বলেন, শিক্ষক সমাজ মানসম্মত শিক্ষা দিতে চান বলেই এ পেশায় আসেন; তাই তাদের দক্ষতা ও শেখানোর প্রক্রিয়ার যথাযথ অ্যাসেসমেন্ট প্রয়োজন।
১০ অক্টোবর, ২০২৬

‘গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে কিছু ক্ষেত্রে সামান্য দুর্বলতা বা ভুলত্রুটি তৈরি হলেও, প্রাথমিক শিক্ষা অধিদফতর অত্যন্ত দায়িত্বশীলতার সাথে তা সংশোধন করছে। এছাড়া পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়টিকেও নিয়োগ প্রক্রিয়ায় বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।’
৯ অক্টোবর, ২০২৬

ববি হাজ্জাজ বলেন, ‘বাংলাদেশের প্রযুক্তি খাতে আন্তর্জাতিক বিনিয়োগের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এআই ও সেমিকন্ডাক্টর শিল্পে যুক্তরাষ্ট্রের টেক প্রতিষ্ঠানগুলোর এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ আগ্রহ দেশের অর্থনীতিতে নতুন গতি আনবে।’
২৯ সেপ্টেম্বর, ২০২৬

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দেশের প্রাথমিক শিক্ষার্থীদের শেখার সুযোগ আরো সম্প্রসারিত করা সম্ভব। বিশেষ করে ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষা-উপকরণের কার্যকর ব্যবহার শিক্ষার্থীদের ভাষা ও মৌলিক দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
২৬ সেপ্টেম্বর, ২০২৬

শিক্ষার ভবিষ্যৎ পুরোপুরি প্রযুক্তিনির্ভর। তবে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হলে শিক্ষকদের সবচেয়ে আগে দক্ষ করে তুলতে হবে। প্রযুক্তি কখনো শিক্ষকের বিকল্প নয়, বরং এটি শিক্ষকের সক্ষমতা বৃদ্ধির একটি কার্যকর হাতিয়ার। বিশেষ করে স্বল্প-সম্পদসম্পন্ন শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের শেখার সুযোগ আরো কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করতে প্রযুক্তির যথাযথ ব্যবহার প্রয়োজন।
২৩ সেপ্টেম্বর, ২০২৬


